,

১০ কোটির অপেক্ষায় শাহরুখ-সানির লায়লা(ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : পর্নো দুনিয়া ছেড়ে ইতিমেধ্যে বলিউডে নিজের একটা অবস্থান দাঁড় করিয়েছেন সানি লিওন। একটু আলাদা করে বললে, আইটেম গানে। এরই ধারাবাহিকতায় সানি কাজ করেছেন বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত ‌‘রইস’র একটি আইটেম গানে। গত ২২ ডিসেম্বর ছবিটির ‘লায়লা ও লায়লা’ নামের গানটি ইউটিউবে মুক্তি পায়। এরপর সানি ঝড় বইয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। গানটিতে সানি লিওনের সঙ্গে পারফর্ম করেছেন শাহরুখ খান।

সোশ্যাল মিডিয়ায় গানটি নিয়ে এতোটাই মাতামাতি যে এখন পর্যন্ত ‘লায়লা ও লায়লা’ গানে চোখ ফেলেছে প্রায় ৯ কোটি ৯৯ লাখ ১২ হাজার মানুষ। এরই ধারাবাহিকতায় আজ রাতেই গানের দর্শক যে ১০ কোটি ছাড়িয়ে যাবে সেটা অনুমান করা যায়।

এর আগে, মুক্তির মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানেই গানটি ১ কোটি দর্শক দেখেন! যা রীতিমত উপমহাদেশীয় কোনো গানের ভিডিও’র ক্ষেত্রে রেকর্ড।

৮০ এর দশকে মুক্তি পাওয়া ‘কোরবান’ ছবির ‘লায়লা ও লায়লা’ গানটি রিমেক করা হয়েছে ‘রইসে’ ছবিতে। আগেরটিতে জিনাত আমান নেচে মন জয় করেছিলেন দর্শকের। এবার বাজিমাত করলেন সানি লিওন।

প্রসঙ্গত, গত ২৩ জানুয়ারি মুক্তি পায় শাহরুখ খান অভিনীত ছবি ‘রইস’। ছবিটিতে বলিউড কিংয়ের বিপরীতে রয়েছেন মাহিরা খান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা