,

বাঞ্ছারামপুরে দুপক্ষের সংঘর্ষ, আহত ২২

news-image

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আজ (সোমবার) সকাল ৬টার দিকে পাহাড়িয়াকান্দি ইউনিয়নের কলাকান্দি গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে প্রায় ২২ জন আহত হয়েছে। আহতদের বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত শওকত ওসমানকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। আহতরা হলেন- শিল্পী বেগম(২৫), আলমগীর(২৪), জন্টু(২৬), আমান মিয়া(৫০), সাইফুল(৩০), সোহেল(২২), নাজিমউদ্দিন(৩৫), ফারুক মিয়া(৪০) ও শওকত আলী প্রমুখ। খোজ নিয়ে ও পাহাড়িয়াকান্দি ইউপি চেয়ারম্যান গাজিউর রহমানের সাথে কথা বলে জানা গেছে, গত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে মানিক মেম্বার ও সাইজুদ্দিন মেম্বার বনাম আমির হোসেন রাজা মেম্বারের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ সকালে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে অনেকেই আহত হয়। সংঘর্ষের বিষয়ে উভয়পক্ষ বাঞ্ছারামপুর মডেল থানায় দুটি ভিন্ন ভিন্ন মামলার আর্জি দায়ের করা হয়েছে। 

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব জানান, সংঘর্ষের ঘটনার কথা জেনেছি। উভয়পক্ষ আবেদনও করেছে এবং তদন্ত চলছে।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা