,

যুক্তরাষ্ট্রে প্রবেশকারীদের ওপর কড়া নজর রাখার নির্দেশ ট্রাম্পের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে প্রবেশকারী ব্যক্তিদের ‘অত্যন্ত সতর্কভাবে’ তল্লাশির জন্য সীমান্তের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন দেশটির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সাত মুসলিম দেশের শরণার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়কে কেন্দ্র করে মার্কিন বিচার বিভাগের সঙ্গে প্রেসিডেন্টের যে মুখোমুখি অবস্থা চলছে, তার পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, “মার্কিন সীমান্তকে সুরক্ষিত করার কাজটিকে অনেক বেশি কঠিন করে তুলছে মার্কিন আদালত। ” এ অবস্থায় যুক্তরাষ্ট্রে প্রবেশকারীদের তল্লাশির ক্ষেত্রে সীমান্তের কর্মকর্তাদের ‘অত্যন্ত সতর্ক’ থাকার তাগিদ দিয়েছেন তিনি।

সাতটি মুসলিম দেশের নাগরিকদেরকে যুক্তরাষ্ট্রে প্রবেশে ট্রাম্পের জারি করা নিষেধাজ্ঞা আদালতের নির্দেশে স্থগিত হওয়ার পর, তার বিরুদ্ধে আবারও ট্রাম্পের পক্ষ থেকে আপিল করা হলে তা-ও খারিজ করে দেয় দেশটির একটি আদালত।

বিচার বিভাগের সঙ্গে প্রেসিডেন্টের এ অভূতপূর্ব দ্বন্দ্বের ধারাবাহিকতায় এবার সীমান্তে সতর্কতা বাড়ানোর কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট। টুইটারে তিনি লিখেছেন, “বিশ্বাস করেতে পারছি না একজন বিচারক আমাদের দেশকে এভাবে বিপদের ঝুঁকিতে ঠেলে দিতে পারেন। যদি কিছু ঘটে যায় তাহলে তাঁকে এবং বিচার ব্যবস্থাকে দোষারোপ করতে হবে। যদি যুক্তরাষ্ট্রের কিছু হয় তাহলে, বিচারকরা এবং দেশের বিচার ব্যবস্থাই এর জন্য দায়ী থাকবে। ”

রবিবার আদালত আপিলের ওপরে স্থগিতাদেশ দেওয়ার ফলে, ইরাক, সিরিয়া, ইরান, সোমালিয়া, সুদান, লিবিয়া এবং ইয়েমেনের বৈধ ভিসাধারীরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারছেন। তবে আদালত আপিল খারিজ করে দিলেও হোয়াইট হাউজ এবং আইনজীবীদের আরও যুক্তিতর্ক উপস্থাপনের জন্য সোমবার পর্যন্ত সময় দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা