,

আশুগঞ্জে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিদেশী পিস্তল ও গুলিসহ সামিউল বাছির (১৮) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার রাত ১১টার দিকে আশুগঞ্জ উপজেলার স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব সদস্যরা। আটক সামিউল উপজেলার চরচারতলা ইউনিয়নে শরীয়তনগর এলাকার মো. অলফত আলী মিয়ার ছেলে।

র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের কমান্ডার মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ জানান, দুই মাস যাবত সামিউল সহ তার সহযোগীদের পর্ববেক্ষণ করা হয়েছে। এরই ধারাবাহিকায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে অভিযান চালিয়ে আশুগঞ্জ উপজেলার স্টেশন রোড এলাকা থেকে একটি বিদেশী রিভালবার ও পাঁচ রাউন্ড গুলিসহ সামিউলকে আটক করে র‌্যাব। এসময় তার সাথে থাকা সহযোগীরা পালিয়ে যায়।

তিনি আরো জানান সামিউল দীর্ঘদিন যাবত অস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত। এ ঘটনায় আটক সামিউলের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা