,

নিজের রোপণ করা গাছের চন্দন কাঠেই সুরঞ্জিতের দাহ

news-image

নিজস্ব প্রতিবেদক : নিজের হাতে রোপণ করা চন্দন গাছের কাঠ দিয়ে দাহ করা হবে বর্ষীয়ান রাজনীতিক সুরঞ্জিত সেনগুপ্তকে। ইতোমধ্যেই চন্দন গাছটি কাটা হয়েছে এবং কাঠ আকারে বানানো হয়েছে।সোমবার দিরাই এর আনোয়ারপুরে নিজ বাড়ির পাশে সুরঞ্জিত সেনগুপ্তের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। খবর বাসস’র।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপি রোববার ভোরে রাজধানীর একটি হাসপাতালে ৭২ বছর বয়সে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে পরলোকগমন করেন।সুরঞ্জিত সেনগুপ্তের ব্যবসাপ্রতিষ্ঠানের ম্যানেজার সুজিত রায় বলেন, চৌদ্দ-পনের বছর আগে সুরঞ্জিত সেনগুপ্ত নিজের হাতেই বাড়ির আঙ্গিনায় এই চন্দন গাছটি রোপণ করেছিলেন। যখনই তিনি দিরাই এর এই বাড়িতে যেতেন, নিজের হাতেই গাছটির পরিচর্যা করতেন।
সুরঞ্জিত সেনগুপ্তকে একজন বৃক্ষপ্রেমিক উল্লেখ করে তিনি বলেন, তার নিজের হাতে সৃজন করা বাগানে প্রচুর পরিমাণ মেহগনি, সুন্দরী ও সেগুন গাছসহ ফল-ফলাদির গাছ আছে। সময় পেলে সুরঞ্জিত নিজ হাতেই এসব গাছের দেখভাল করতেন।

এদিকে সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে দিরাই উপজেলা আওয়ামী লীগ তিন দিনের শোক ঘোষণা করেছে । এর আগে সকালে দিরাই জগন্নাথ মন্দিরে তার বিদেহী আত্মার শান্তি কামনা করে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার সকাল ৯টায় সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ সিলেটে এসে পৌঁছার কথা। বেলা ১১টায় মরদেহ যাবে সুনামগঞ্জের সাল্লায় নিজ নির্বাচনী এলাকায়। সকাল ১০টায় সেখানে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাবেন।

পরে মরদেহ দিরাইয়ে সুরঞ্জিত সেনগুপ্তের বাসভবনে আনা হবে। সেখানে আনুষ্ঠানিকতা শেষে আনোয়ারপুরে তার মরদেহ দাহ করা হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা