,

জানেন, কোন কাজটি করে সকলের মন জয় করলেন তাপসি?

news-image

বিনোদন ডেস্ক : ‘পিঙ্ক’ ছবির পর থেকেই তাঁর জনপ্রিয়তা তুঙ্গে৷ ছবিতে এক স্বাধীনচেতা তরুণীর ভূমিকায় অভিনয় করে এই প্রজন্মের অনেকের কাছেই রোল মডেল হয়ে উঠেছেন তিনি৷ তবে রিল লাইফের মতো বাস্তবেও যে তিনি একই রকম স্বাধীনচেতা তাই প্রমাণ করলেন তাপসি পান্নু৷ ফেয়ারনেস ক্রিমে অনাস্থা জানিয়ে এক অনুষ্ঠান বাতিল করলেন তিনি৷
প্রচারের আলো সকল অভিনেতা-অভিনেত্রীরই কাম্য৷ তবে কোনও আদর্শের জন্য তা ছেড়ে দেওয়া মোটেও সহজ কম্য নয়৷ ঠিক সেই কাজটিই করলেন অভিনেত্রী৷ আগামী মার্চে জয়পুরে একটি অনুষ্ঠান করার কথা ছিল তাপসির৷ প্রথমে তাতে সম্মতি দিয়েও ফেলেছিলেন৷ কিন্তু পরে জানতে পারেন যে অনুষ্ঠানটির সঙ্গে যুক্ত একটি ফেয়ারনেস ব্র্যান্ড৷ অনুষ্ঠানের শর্ত অনুযায়ী ব্র্যান্ডের সঙ্গে ছবিও তুলতে হত তাঁকে৷ অর্থাৎ পরোক্ষে প্রমোট করতে হত ব্র্যান্ডটিকে৷ এ কথা জেনেই মত বদল করেন তাপসি৷ আয়োজকদের জানিয়ে দেন অনুষ্ঠানে তিনি থাকছেন না৷
বলিউডে নন্দিতা দাসের মতো অভিনেত্রী বরাবরই এই ফর্সা করার ক্রিমের বিরুদ্ধে প্রচার চালিয়েছেন৷ ফর্সা বা কালোর উপর যে নারীর কৃতিত্ব নির্ভর করে না, তা বরাবরই বলে এসেছেন তিনি৷ বহু অভিনেতা, অভিনেত্রীই এই প্রচারে শামিল হয়েছিলেন৷ এবার সে তালিকায় যুক্ত হলেন তাপসিও৷ কোনওভাবেই এই বর্ণবিদ্বেষকে প্রশ্রয় দিতে নারাজ তিনি৷ এর পিছনে কারণও আছে৷ তিনি নিজেও এর শিকার হয়েছেন৷ তবে একটু অন্যভাবে৷ কালো বলে নয়, ফর্সা বলেই তাঁকে বেশ কয়েকটি ছবি থেকে বাদ পড়তে হয়েছিল৷ আর তাই ফর্সা বা কালো হোক, এই ধারণার প্রচারে তিনি কোনওভাবেই অংশ নিতে চান না৷

‘পিঙ্ক’ ছবির পর থেকে এই মুহূর্তে বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী তাপসি৷ আপাতত তাই নিজের কাজেই মনোযোগ দিতে চান তিনি৷

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে