,

আয়ারল্যান্ডকে হারাল নারী দল

news-image

স্পোর্টস ডেস্ক : আইসিসি নারী বিশ্বকাপের বাছাইপর্বের প্রস্তুতি ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। আয়ারল্যান্ডকে হারিয়ে আসরটি শুরু করেছে তারা। ম্যাচে রুমানা-সালমারা জিতেছেন ৩৯ রানে।

শ্রীলঙ্কার কলোম্বোতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেটে ২৩৫ রান তোলে বাংলাদেশ দল। জবাবে আয়ারল্যান্ডের ইনিংস থেমে যায় ১৯৬ রানে।

ব্যাটহাতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেন নিগার সুলতানা। তিনি ৬৭ বলে ৫১ রানের দারুণ একটি ইনিংস খেলেন। এ ছাড়া শারমিন সুলতানা ৪৭, অলরাউন্ডার সালমা খাতুন ৩৮ রান ও শরামিন আক্তার ২৯ রান করে দলের এই ইনিংস গড়ার পথে বড় ভূমিকা রাখেন।

জবাবে আয়ারল্যান্ড শুরুটা ভালো করলেও পরে সে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। খাদিজাতুল কুবরা ৩৬ রানে চারটি এবং জাহানারা আলম ২৭ রানে দুই উইকেট নিয়ে প্রতিপক্ষের জয়ের পথে বাধা হয়ে দাঁড়ান।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে