,

মুঠোফোনে প্রেম, প্রবাসীর স্ত্রী গণধর্ষণের শিকার!

news-image

পাবনা প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া উপজেলা এক প্রবাসীর স্ত্রী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার রাতে উপজেলার মণ্ডুতোষ ইউনিয়নে এ ঘটনা ঘটে।

ওই নারী বাদী হয়ে রোববার ভাঙ্গুড়া থানায় একটি মামলা করেছেন। পুলিশ এ ঘটনায় ফরহাদ আলী (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ফরহাদের বাড়ি মণ্ডুতোষ ইউনিয়নের দিয়ারপাড়ায়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই নারীর বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায়। তাঁর স্বামী সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে থাকেন। ছয় মাস আগে মুঠোফোনে মাধ্যমে পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিয়ারপাড়া গ্রামের ফরহাদের সঙ্গে ওই নারীর পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। উভয়ে বিবাহিত এবং সন্তান থাকার পরও বিয়ে করার সিদ্ধান্ত নেন। এ জন্য শনিবার দুপুরে কুষ্টিয়া থেকে পাবনার ভাঙ্গুড়া রেলস্টেশনে আসেন ওই নারী। এ সময় ফরহাদ ও তার দুই সহযোগী ওই নারীকে তাদের গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নজরুল ইসলাম জুয়েল বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। পাবনা সিভিল সার্জনের কার্যালয়ে আজ রোববার বিকেলে ওই নারীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। আর অভিযুক্ত ফরহাদকে গ্রেপ্তার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা