,

লেবাননের শ্রমবাজারে দালালদের দৌরাত্ম্য

news-image

নিউজ ডেস্ক : প্রায় ৪০ লাখ মানুষের দেশ লেবাননে দেড় লাখ বাংলাদেশি বিভিন্ন পেশায় কাজ করছে। তাদের মধ্যে বাংলাদেশি নারী অভিবাসীর সংখ্যা লক্ষাধিক। অপার সৌন্দর্যের কারণে পরিচিত এ দেশটিতে কাজ করতে এসে ভাগ্য বদলের পাশাপাশি নানা অপকর্মেও জড়িয়ে পড়েছেন বাংলাদেশিরা।

লেবানন প্রবাসী বাংলাদেশিদের অনেকে হাতে গোনা কিছু বাংলাদেশির কারণে বিপদে পড়ছেন। দালালদের অপতৎপরতায় তিন লাখ টাকা খরচের ভিসা এখন আট লাখ টাকায় বিক্রি হচ্ছে। রাজনৈতিক পরিচয়ের আড়ালে লেবাননে শ্রমিক হিসেবে প্রভাব বিস্তারের মাধ্যমে অন্য বাংলাদেশিদের বিপদে ফেলছেন তারা।

লেবাননে প্রায় ২০ হাজার বাংলাদেশি অবৈধভাবে বসবাস করছেন। লেবাননের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা বলেছেন, প্রবাসী বাংলাদেশিরা বৈধভাবে এখানে এলেও পরে প্রতারকের পাল্লায় পড়ে তারা অবৈধ হয়ে পড়েন।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ভিসা বন্ধ থাকায় এখন অনেকেই লেবাননে যাচ্ছেন। এই সুযোগে সাত-আট লাখ টাকা হাতিয়ে দালালরা প্রবাসীদের গ্যাস স্টেশন, সুপারস্টোরে কাজ দেওয়ার কথা বলে নিয়ে যান। কিন্তু পরে কাজ করতে হয় বাসাবাড়িতে।

সবচেয়ে বড় সমস্যা পর্যাপ্ত প্রশিক্ষণ ছাড়াই লেবাননে যাচ্ছেন বাংলাদেশিরা। কাজে নেমেই স্বপ্নভঙ্গ হচ্ছে তাদের। লেবানিজদের পরিবারে ভাত খাওয়ার সুযোগ কম। ফলে যে গৃহকর্মীটি ভাগ্য বদলের আশায় লেবাননে যাচ্ছেন তাকে মাসের পর মাস ভাত না খেয়ে থাকতে হচ্ছে। পরে তিনি ফিরে যেতে চান। পালিয়ে যান। তাদের দেশে পাঠানো কঠিন।

লেবাননে কাজের জন্য যেতে সর্বোচ্চ তিন হাজার ডলার পর্যন্ত খরচ হতে পারে। কিন্তু এক শ্রেণির রাজনৈতিক দালাল ১০ হাজার ডলার পর্যন্ত ভিসা বিক্রি করছেন। অথচ কাজটা হচ্ছে মাসে ৩ থেকে সাড়ে ৩০০ ডলারের। এজন্য যারা লেবানন যাচ্ছেন ভালো করে খোঁজ নিয়ে যেতে হবে। কত টাকা খরচ করে কত টাকা বেতনের কাজের জন্য যাচ্ছেন সে হিসাব রাখাটা জরুরি। সবচেয়ে বড় কথা বিদেশে কাজে যাওয়ার আগে কালচারাল মোটিভেশন দরকার। কী পরিবেশে কাজ করতে হবে সেটা জেনে যেতে হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে