,

কসবায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন আজ

news-image

কসবা  সংবাদদাতা : দেশ বরেণ্য আলেমে দ্বীন, আড়াইবাড়ী দরবার শরীফের মরহুম পীরে কামেল আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ গোলাম হাক্কানী (র.) এর মাগফিরাত কামনায় ৮ম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন কসবা পুরাতন বাজার সুপার মার্কেট চত্ত্বরে বাদ আসর শুরু হবে। আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থা (ইকরা)’র উদ্যোগে অধ্যক্ষ আল্লামা গোলাম সারোয়ার সাঈদী’র সভাপতিত্বে পুরাতন বাজার ব্যবসায়ী কমিটি ও এলাকাবাসী এ আয়োজন করেন। কুরআন তিলাওয়াত করবেন; শাইখ ক্বারী মুহাম্মদ আল হুসাইনী ঈত্বা ও শাইখ ক্বারী মুহাম্মদ আল মুরিজ¦ী, মিশর; শাইখ ক্বারী কারীম মানসূরী, ইরান; ক্বারী আহমাদ বিন ইউসুফ আল আজহারী, ঢাকা এবং মাওলানা ক্বারী তৈয়ব জামাল, ভারত। বিদেশ থেকে আগত ক্বারী সাহেবানদের সফরসঙ্গীগণসহ বিশ^বিখ্যাত ক্বারীগণ উপস্থিত থাকবেন। এলাকাবাসী ও দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার আলেম, হাফেজ, দ্বীনদার, ধর্মপ্রাণ ব্যক্তিবর্গ সুমধুর ও সুললিত কন্ঠে আল কুরআনের তিলাওয়াত শোনার জন্য দলে দলে যোগদান করে থাকেন। পবিত্র কুরআনের এ মহতি মজলিশে অংশ গ্রহণের জন্য আড়াইবাড়ী দরবার শরীফের পীর আল্লামা গোলাম সারোয়ার সাঈদী সকলকে আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে