,

সাংবাদিক শিমুল হত্যা মামলায় মেয়র মিরু গ্রেপ্তার

news-image

সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত‌্যা মামলায় স্থানীয় পৌর মেয়র হালিমুল হক মিরু ঢাকায় গ্রেপ্তার হয়েছেন।
আজ রবিবার রাতে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হালিমুল হককে রাজধানীর শ্যামলী এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
ডিএমপির উপকমিশনার মাসুদুর রহমান হালিমুল হকের গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মূলত সিরাজগঞ্জের গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে, ঢাকার গোয়েন্দা পুলিশ সহায়তা করে। আসামিকে সিরাজগঞ্জ নেওয়া হচ্ছে।
শাহজাদপুর পৌরসভার মেয়র মিরু সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। সাংবাদিক খুনের অভিযোগ আসার পর রোববারই তাকে বহিষ্কারের সুপারিশ করে ক্ষমতাসীন দলটির উপজেলা কমিটি।
শাহজাদপুরে গত বৃহস্পতিবার আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় এক পক্ষ মেয়র মিরুর বাড়ি ঘেরাও করলে তিনি গুলি চালান বলে পুলিশ জানায়।
এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে দৈনিক সমকালের প্রতিনিধি শিমুল গুলিবিদ্ধ হন। পরদিন শুক্রবার তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মেয়র মিরু নিজে গুলি ছোড়ার কথা স্বীকার করেছেন। তবে তার দাবি, প্রতিপক্ষের গুলির জবাবে তিনি এক রাউন্ড ফাঁকা গুলি করেছিলেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের