বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ে করছেন রাজ-শুভশ্রী!

news-image

বিনোদন ডেস্ক :পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়, টলিপাড়ায় কান পাতলে এখন এমনটাই শোনা যাচ্ছে৷ রাজ চক্রবর্তীর আসন্ন ছবি ‘চ্যাম্প’-এর কারণে এই বছরের শেষের দিকেই চার হাত এক হয়ে যাচ্ছে বলেও জানা গিয়েছে৷ যদিও খুব বেশিদিনের সম্পর্ক নয় তাঁদের। ‘অভিমান’-এর শ্যুটিংয়ে দু’জনের প্রেমের সূত্রপাত।

হবু বর-কনে অবশ্য বিয়ের বিষয়ে খোলাখুলি কাউকেই কিছু জানানি৷ তবে তাঁরা যে প্রেম করছে ও আগামী নভেম্বরে বিয়ে করতে চলেছেন, সেই খবর এখন টলিপাড়ায় আর কারও অজানা নেই৷ শোনা যাচ্ছে, হবু বর ও কনের বাড়ির বড়রা নাকি ইতিমধ্যেই পাকা কথা সেরে ফেলেছেন৷ বিয়ের পর নবদম্পতি বাইপাসের কাছে একটি আবাসনে ফ্ল্যাটে থাকবেন, সেই ফ্ল্যাট সাজানোর শেষ মুহূর্তের কাজ চলছে৷ এখন শুভশ্রী টালিগঞ্জের কাছে থাকেন, রাজ থাকেন হাইল্যান্ড পার্কে৷
রাজ ও শুভশ্রী দুজনেই এখন চুটিয়ে ঘুরে বেড়াচ্ছেন৷ জানুয়ারির শেষের দিকে বন্ধুবান্ধবদের নিয়ে রাজস্থানে বেড়াতে গিয়েছিলেন৷ সোশ্যাল সাইটে ফলাও করে সেই ছবিও পোস্ট করেছেন দুজনেই৷ তবে দুজনেই যে একটু তাড়াহুড়ো করেই বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এমনটাও বলছেন ইন্ড্রাস্ট্রির ভিতরের কেউ কেউ৷
মিমি চক্রবর্তীর সঙ্গে রাজের প্রেম ভেঙেছে খুব বেশিদিন হয়নি৷ সেই ব্রেকআপটা কাটিয়ে উঠতেই কি এত তাড়াতাড়ি বিয়ের সিদ্ধান্ত, প্রশ্ন উঠছে টলিপাড়ায়৷

রাজের সঙ্গে এর আগে আরেক জনপ্রিয় অভিনেত্রী পায়েলেরও সম্পর্ক ছিল বলে শোনা যায়৷ অন্যদিকে, শুভশ্রীর সঙ্গে দেবের একটা দূরত্ব তৈরি হয় বলেও কেউ কেউ জানিয়েছেন৷ শুভশ্রী তাঁর কেরিয়ারের একেবারে গোড়ায় দেবের বিপরীতে রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘চ্যালেঞ্জ’ করেছিলেন৷ তারপর ফের ২০১৬-য় রাজ ও শুভশ্রীর একসঙ্গে কাজ, প্রেম এবং শেষমেষ বিয়ের প্রস্তুতি!
তবে যে যাই বলুক, রাজ ও শুভশ্রী এখন একে অপরকে ছাড়া কোথাও যাচ্ছেন না বললেই চলে৷ এই সরস্বতী পুজোটা তাঁরা একসঙ্গেই কাটিয়েছেন৷ তবে সময়টা রাজ চক্রবর্তীর বিশেষ ভাল যাচ্ছে না৷ তাঁর বেশ কয়েকটা ছবি পরপর ফ্লপ করেছে৷ তাই দেবকে নিয়ে ‘চ্যাম্প’-এর জন্য আশাবাদী রাজ৷ চ্যাম্পে দেবের বিপরীতে রয়েছেন দেবের নতুন গার্লফ্রেন্ড রুক্মিণী৷

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান