,

রুবেল-মুস্তাফিজের দুর্দান্ত বোলিং

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট লিগ-বিসিএলে জাতীয় দলের পেসার রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৪৪ রানেই অলআউট হয়েছে পূর্বাঞ্চল।

রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চার দিনের ম্যাচে দক্ষিণাঞ্চলের প্রথম ইনিংসে করা ৪০৩ রানের জবাব দিতে মাঠে নামে পূর্বাঞ্চল। তবে রুবেল, মোস্তাফিজ এবং সোহাগ গাজির বোলিং তোপে পড়ে পূর্বাঞ্চল।

মাত্র ৪৩ ওভারে ১৪৪ রানে অলআউট হয় অলক কাপালীর দল। এতে ২৫৯ রানের লিড পায় দক্ষিণাঞ্চল।

দক্ষিণাঞ্চলের হয়ে রুবেল হোসেন ৫টি, মুস্তাফিজ ও সোহাগ গাজী ২টি করে এবং আব্দুর রাজ্জাক ১টি উইকেট লাভ করেন।

এর আগে দক্ষিণাঞ্চল তাদের প্রথম ইনিংসে ৪০৩ রানের বড় সংগ্রহ দাঁড় করায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা