,

টেলরের শতক-বোল্টের ৬ উইকেটে সিরিজ নিউজিল্যান্ডের

news-image

স্পোর্টস ডেস্ক : ২০১৬ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে গিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল নিউজিল্যান্ড। এবার ঘরের মাঠে সেই হতাশাজনক হারের প্রতিশোধটা দারুণভাবেই নিয়েছে কিউইরা। দারুণ নৈপুণ্য দেখিয়ে জিতে নিয়েছে ওয়ানডে সিরিজ। রস টেলরের শতক ও ট্রেন্ট বোল্টের দুর্দান্ত বোলিংয়ে তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ড পেয়েছে ২৪ রানের জয়।

এর আগে প্রথম ওয়ানডেতে স্বাগতিক নিউজিল্যান্ড জিতেছিল ৬ রানের ব্যবধানে। বৃষ্টির বাধায় মাঠে গড়ায়নি সিরিজের দ্বিতীয় ম্যাচটি। ফলে তিন ম্যাচের সিরিজটি কিউইরা জিতে নিয়েছে ২-০ ব্যবধানে।

নিউজিল্যান্ড সফরের দলে ছিলেন না অস্ট্রেলিয়ার দুই তারকা ব্যাটসম্যান স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। অধিনায়ক ও সহ-অধিনায়কের অভাবটা ভালোমতোই টের পেয়েছে অস্ট্রেলিয়া। ২৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অসিদের ইনিংস গুটিয়ে গেছে ২৫৭ রানে। ক্যারিয়ার-সেরা বোলিং করে অস্ট্রেলিয়াকে ভালোই ভুগিয়েছেন বোল্ট। ১০ ওভার বল করে মাত্র ৩৩ রানের বিনিময়ে ছয়টি উইকেট নিয়েছেন এই বাঁহাতি পেসার। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৫৬ রানের ইনিংসটি খেলেছেন অ্যারন ফিঞ্চ। ৫৩ রান এসেছে ট্রাভিস হেডের ব্যাট থেকে। ৪২ রান করেছেন প্রথম ওয়ানডেতে শতক হাঁকানো মার্কাস স্টোনিস। ৪০তম ওভারে স্টোনিস সাজঘরে ফেরার পরই প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার হার। তখন তাদের স্কোর ছিল : ১৯৮/৭। তবে শেষপর্যায়ে ভালোই লড়াই করেছেন দুই পেসার প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক। অষ্টম উইকেটে তাঁরা গড়েছিলেন ৫১ রানের ঝড়ো জুটি। কিন্তু শেষ পর্যন্ত দলকে জয়ের বন্দরে নিয়ে যেতে পারেননি তাঁরা। কামিন্সের ২৭ ও স্টার্কের অপরাজিত ২৯ রানের ইনিংসটি অস্ট্রেলিয়ার হারের ব্যবধানটাই শুধু কমাতে পেরেছে।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে দারুণ এক শতক করেছেন রস টেলর। খেলেছেন ১০১ বলে ১০৭ রানের ইনিংস। এটি ছিল ডানহাতি এই ব্যাটসম্যানের ১৬তম ওয়ানডে শতক। নিউজিল্যান্ডের পক্ষে সবচেয়ে বেশি ওয়ানডে শতকের রেকর্ডে টেলর ছুঁয়ে ফেলেছেন নাথান অ্যাস্টলকে।

টেলরের শতকের পাশাপাশি ওপেনার ডিন ব্রোনলির ৬৩, মিচেল সান্টনারের অপরাজিত ৩৮ ও অধিনায়ক কেইন উইলিয়ামসনের ৩৭ রানের ইনিংসগুলোতে ভর করে স্কোরবোর্ডে ২৮১ রান জমা করেছিল নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার পক্ষে তিনটি করে উইকেট পেয়েছেন মিচেল স্টার্ক ও জেমস ফকনার।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে