,

ঢাকার ছাড়পত্র পেলেন পাওলি

news-image

বিনোদন ডেস্ক : ফের ঢাকার ছাড়পত্র পেলেন কলকাতার চিত্রনায়িকা পাওলি দাম। পাওলি অভিনীত হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘সত্তা’ ছবিটি সম্প্রতি আনকাট ছাড়পত্র পেয়েছে।

ছবির প্রাণকেন্দ্রে রয়েছে ঢাকাই ছবির কিং শাকিব খান। ক্যারিয়ারের অন্যতম ছবি হিসেবে সত্তার নাম এরই মধ্যে ঘোষণা করেছেন কিং খান।

পরিচালকও অনেকটা চ্যালেঞ্জ নিয়ে শাকিবকে নিয়ে ছবিটি নির্মাণ করেছেন। আর এ সিনেমায় গল্পের প্রয়োজনেই পাওলি দামকে নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এ ছবিতে অভিনয় প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘আমার ক্যারিয়ারে অন্যমত ছবি সত্তা। ঠিক বাণিজ্যিক বা গতানুগতিক ধারার নয়। তবে উপভোগ করার মতো একটি ছবি। অবশ্যই দর্শকরা বিনোদিত হবেন।’

পাওলি দামও বিভিন্ন সময় ঢাকায় শুটিং করতে এসে ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘গল্পের কারণেই ছবিটি উতরে যাবে। বিশেষ করে শাকিব খানের পারফরম্যান্স দেখার মতো। জমবেও ভালো।’

প্রায় দুই বছর আগে প্রথম টিজার প্রকাশের পরই আলোচনায় আসে সত্তা। শিগগিরই ছবি মুক্তির তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন এর পরিচালক।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা