,

ব্যাটিংয়ে বাংলাদেশ, স্কোর ৮১/৩

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো টেস্ট খেলতে ভারতে যাওয়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল নিজেদের ঝালিয়ে নিতে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নেমেছে।

আজ রবিবার ভারতের `এ` দলের বিপক্ষে এই প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহীম।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ দল ৩ উইকেট হারিয়ে ৮১ রান করেছে। ব্যাটিংয়ে আছেন সৌম্য সরকার ৫০ ও মাহমুদুল্লাহ রিয়াদ ২ রানে।

হায়দরাবাদের জিমখানা গ্রাউন্ডে দুই দিনের এ ম্যাচটি শুরু হয়েছে। এই প্রস্তুতি ম্যাচের পরে হায়দরাবাদের রাজিব গান্ধি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ৯ ফেব্রুয়ারি বিরাট কোহলিদের বিপক্ষে মুশফিকদের টেস্ট শুরু হবে।

ঐতিহাসিক টেস্ট ম্যাচটি খেলার জন্য বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় হায়দরাবাদ পৌঁছে মুশফিকুর রহীমের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

এরপর শুক্রবার ও শনিবার হায়দরাবাদে অনুশীলন করেছে টাইগাররা। এই ম্যাচের জন্য হায়দরাবাদে উড়িয়ে নেয়া হয়েছে পেসার আবু জায়েদ রাহীকে।

এদিকে প্রস্তুতি ম্যাচ হওয়ায় ১৬ জন খেলোয়াড়কে দলে রাখা হয়েছে। একমাত্র টেস্ট ম্যাচে মাঠে নামার আগে তাই সবাই নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে।

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শফিউল ইসলাম, শুভাশীষ রায়, আবু জায়েদ রাহী।

উল্লেখ্য, ২০০০ সালে টেস্ট মর্যাদা পেলেও একমাত্র ভারতের মাটিতেই এখন পর্যন্ত কোনো টেস্ট খেলেনি বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা