,

‘এদেশের রাজনীতির ইতিহাসে সুরঞ্জিত ছিলেন অতুলনীয়’

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের লাশ দেখতে তার জিগাতলার বাসায় দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী ভিড় করছেন। রবিবার সকাল ৯টার দিকে তার লাশ জিগাতলার বাসায় নেওয়া হয়।

সেখানে উপস্থিত হয়েছেন, জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, আওযামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, দলের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, শরীফ নুরুল আম্বিয়া (জাসদ-আম্বিয়ার), বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন প্রমুখ।

এছাড়াও সুরঞ্জিত সেনগুপ্তের বাসায় স্থানীয় নেতা ও শরীক দলের নেতারা উপস্থিত হয়েছেন। এসময় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ এমপি বলেন, ‘এদেশের রাজনীতির ইতিহাসে সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন একজন অতুলনীয় পার্লামেন্টারিয়ান ছিলেন। তার মতো আর একজনও পার্লামেন্টারিয়ান নেই। তরুণ বয়স থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলেন। ’

হাছান মাহমুদ বলেন, ‘রাজনীতিকে তিনি ব্রত হিসেবে নিয়েছিলেন। তিনি ছিলেন রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। তার মৃত্যুতে জাতি এক উজ্জ্বল নক্ষত্রকে হারালো। ’

সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ সকাল ৯টার দিকে ধানমন্ডির ঝিগাতলার নিজ বাসভবনে অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয়। এরপর থেকেই দলীয় নেতাকর্মী, সংসদ সদস্যরা উপস্থিত হন।

রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর রাত ৪টা ২৪ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন সুরঞ্জিত সেনগুপ্ত।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা