,

ট্রাম্পকে ‘খুন’ করতে চান ১২ হাজারেরও বেশি মানুষ

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সরব দেশটির একাংশ। অনেকেই চান আমেরিকার প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ান ট্রাম্প।

কেউ কেউ অবশ্য আরও একধাপ ওপরে গিয়ে ট্রাম্পকে খুন করার কথাও বলেছেন। ‘assassinate trump’ লিখে সার্চ করলে দেখা যাচ্ছে প্রায় ১২ হাজারের বেশি মানুষ ট্রাম্পকে খুন করার জন্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটারে পোস্ট করেছেন।
গত ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তারপর থেকেই একের পর এক প্রেসিডেন্ট বিদ্বেষী টুইট আসতে থাকে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটারে। তাদের মধ্যে বেশ কয়েকটিতে ট্রাম্পকে খুন করার কথাও উল্লিখিত ছিল। যারা যারা এই টুইটগুলি করছেন মার্কিন গোয়েন্দারা তাদের প্রত্যেকের ওপরেই কড়া নজর রাখছেন। এর মধ্যেই অবশ্য ওহাইওর ২৪ বছর বয়সী যুবক জাকারি বেন্টনকে আটক করেছে পুলিশ। নির্বাচনের দিন তিনি লেখেন, ‘কূটনীতি। সবাই বোকা। আমি তোমাদের প্রত্যেককে ঘৃণা করি। আমি ভোটদানের জায়গায় থাকা প্রত্যেকে বোম মেরে উড়িয়ে দেব। ’ কিছু পরে আরও একটি টুইটে তিনি লেখেন, ‘আমার জীবনের লক্ষ্যই হল ট্রাম্পকে খুন করা। এজন্য যদি আমাকে আজীবন জেলে যেতে হয়, তার কোনো পরোয়া করি না। ওই লোকটা বেঁচে থাকার যোগ্য নয়। ’ পরে ক্ষমা চাইলেও তাকে আটক করেন গোয়েন্দারা। প্রেসিডেন্টকে হুমকি দেওয়ার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। দোষী সাব্যস্ত হলে বেনসনের পাঁচ বছর পর্যন্ত সাজা হতে পারে তার।

এছাড়া লুইসভিলের এক নর্তকির টুইট নিয়েও খোঁজ-খবর শুরু করেছেন গোয়েন্দারা। হেথার লোউরি নামে ওই নারী গত ১৭ জানুয়ারি নিজের টুইটার হ্যান্ডেলে লিখেছিলেন, ‘কেউ যদি মার্টিন লুথার কিং-এর মতো মানুষকে খুন করার নিষ্ঠুরতা দেখাতে পারে, তাহলে ট্রাম্পকে খুন করার মতো দয়ার কাজটিও কেউ করতে পারবে। ’

এছাড়া পপ তারকা ম্যাডোনাকেও সমালোচনা শুনতে হয়েছিল। প্রেসিডেন্টের শপথ নেওয়ার পর ওয়াশিংটনে একটি ট্রাম্প বিরোধী নারীদের মিছিলে যোগ দিয়ে তিনি বলেছিলেন, ‘ক্ষমতা থাকলে হোয়াইট হাউসকে বোম মেরে উড়িয়ে দিতাম। ’ যদিও পরে তিনি বলেন, ওই কথাটি তিনি রূপক হিসেবে ব্যবহার করেছিলেন। মার্কিন গোয়েন্দা বিভাগের এক অফিসার বলেন, সোশ্যাল মিডিয়ায় কিছু লেখার আগে সবার উচিত দু’বার ভেবে নেওয়া।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা