,

নিষেধাজ্ঞা জারি রাখতে আইনি লড়াইয়ের ঘোষণা ট্রাম্পের

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :মুসলিম অধ্যুষিত সাতটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার বিষয়ে আইনি প্রক্রিয়া চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এছাড়া নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিতাদেশ দেয়া বিচারককে ‘তথাকথিত’ বিচারক বলে আখ্যায়িত করেছেন ট্রাম্প। এই আদেশ উল্টে যাবে বলেও মন্তব্য করেছেন তিনি। শুক্রবার আদালত ওই স্থগিতাদেশ দেয়ার পর এই প্রতিক্রিয়া জানালেন তিনি।

ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার এক সপ্তাহের মধ্যেই নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের শরণার্থী গ্রহণ কর্মসূচি ১২০ দিনের জন্য রদ করেন। সিরীয় শরণার্থী প্রবেশে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করেন। এছাড়া ইরাক, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের নাগরিকদের ভিসা ৯০ দিন পর্যন্ত রদ করেন।

সাত দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞার প্রতিবাদে গত সপ্তাহে ব্যাপক বিক্ষোভ চলে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এসব দেশের নাগরিকদের ৬০ হাজার ভিসা বাতিল করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল জজ জেমস রবার্ট প্রেসিডেন্ট ট্রাম্পের ওই নির্বাহী আদেশকে অসাংবিধানিক উল্লেখ করে তা স্থগিতের আদেশ দেন। এই​ স্থগিতাদেশের ফলে সাময়িকভাবে ওই সাতটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ঢুকতে আর কোনো বাধা থাকল না।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা