,

সুরঞ্জিত সেনগুপ্ত আর নেই

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বর্ষীয়ান নেতা সুরঞ্জিত সেন গুপ্ত আর নেই। রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসধীন অবস্থান তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রবিবার ভোর রাত ৪টা ৫ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সুরঞ্জিত সেনগুপ্তের একান্ত সহকারী কামরুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সুরঞ্জিত সেনগুপ্ত রক্তে হিমোগ্লোবিন স্বল্পতাজনিত অসুস্থতায় ভুগছিলেন। শুক্রবার অসুস্থ হয়ে পড়লে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে শনিবার রাত ৮টার দিকে হাসপাতালের সিসিইউতে নেয়া হয়। এরপর রাত ৯টার দিকে লাইফ সাপোর্টে নেয়া হয় তাকে।

সুরঞ্জিত সেনগুপ্ত ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. বরেণ চক্রবর্তীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।

সুরঞ্জিত সেনগুপ্ত ১৯৪৬ সালে সুনামগঞ্জের আনোয়ারাপুরে জন্মগ্রহণ করেন। তিনি সাত বার সংসদ সদস্য নির্বাচিত হন। দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম ও দশম জাতীয় সংসদের সদস্য ছিলেন তিনি।

আওয়ামী লীগ ১৯৯৬ সালে ক্ষমতায় আসেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদ বিষয়ক উপদেষ্টা ছিলেন তিনি। ২০০৮ সালে আওয়ামী লীগ দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর তিনি রেলমন্ত্রী হন। পরবর্তীতে তাকে দফতরবিহীন মন্ত্রী করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন সুরঞ্জিত সেনগুপ্ত। সেন্ট্রাল ল’ কলেজ থেকে এলএলবি পাশের পর আইন পেশায় যুক্ত হন তিনি।

সুরঞ্জিত সেন বর্তমান সংসদের আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ছিলেন। একই সঙ্গে সুপ্রিম কোর্ট বার কাউন্সিলেরও সদস্য ছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা