,

আবারও মেসির ফ্রি-কিক গোলে বার্সার জয়

news-image

স্পোর্টস ডেস্ক : অ্যালেক্স ভিদালের গোলের পরই ক্যামেরা চলে গেল মেসি, সুয়ারেজের দিকে। দুজনের হাসি যেন থামছিলই না! হাসি আটকাতে পারছিলেন না বার্সেলোনার ডাগ আউটের কেউই। সে গোলেই যে শেষ হলো ম্যাচের ফল নিয়ে সব অনিশ্চয়তা। নিজেদের মাঠে অ্যাথলেটিক বিলবাওকে ৩-০ গোলে হারিয়ে দিয়েছে বার্সেলোনা।

ভিদালের গোল দিয়ে লেখা শুরু হলেও কাল বার্সা সবচেয়ে চওড়া হাসিটা হেসেছে ম্যাচের ১৮ মিনিটে। অনেক প্রত্যাশা নিয়ে দলে টানা পাকো আলকাসার যখন বলটা পাঠালেন জালে। কোপা ডেল রেতে একটা গোল করলেও মৌসুমের অর্ধেক কেটে যাওয়ার পরও লিগে গোল পাচ্ছিলেন না এই স্ট্রাইকার।

অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে কোপা ডেল রের দ্বিতীয় লেগ থাকায় আজ লুইস সুয়ারেজকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাতেই সুযোগ মিলেছে স্প্যানিশ স্ট্রাইকারের। আর খরা কাটল সে সুযোগে, দুর্দান্ত এক ‘টিম-প্লে’তে। বাম প্রান্ত দিয়ে আন্দ্রে গোমেজের পাস নেইমারের কাছে। বল নিয়ে বিলবাও ডিফেন্ডারদের বোকা বানিয়ে বল বাড়িয়ে দিলেন ফাঁকায় দাঁড়ানো আলকাসারের কাছে। কোনাকুনি শটে গোল!

ব্যবধানটা দ্বিগুণ হলো প্রথমার্ধেই। লিওনেল মেসির ফি-কিকটা একদমই বুঝতে পারলেন না বিলবাও গোলকিপার ইরাইজজ। দুরূহ কোণ থেকে নেওয়া ফি কিকটা জালে জড়িয়ে গেলে হাসিমুখেই প্রথমার্ধ শেষ করে বার্সা।

দ্বিতীয়ার্ধেও দুর্দান্ত খেলেছে বার্সেলোনা। প্রতি আক্রমণে উঠে খুব একটা সুবিধা করতে পারেনি বিলবাও। ৬৪ মিনিটে কাপের সেমিফাইনালের কথা ভেবেই মাঠ থেকে তুলে আনা হয় মেসিকে। মনে হচ্ছিল কোচ লুইস এনরিকে ২-০ গোলের জয়েই আজ সন্তুষ্ট থাকবেন। কিন্তু ৬৭ মিনিটেই চমক, বক্সের সামনে পায়ের দারুণ কাজ দেখিয়ে ব্যবধানটা ৩-০ করেছেন ভিদাল। রিয়াল মাদ্রিদের সঙ্গেও বার্সেলোনার পয়েন্টের ব্যবধান কমে এসেছে ১-এ। রিয়ালের হাতে যদিও এখনো বাকি দুই ম্যাচ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা