,

নিহত সাংবাদিক শিমুলের স্ত্রীকে চাকরি দিলেন স্বাস্থ্যমন্ত্রী

news-image

শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরুর গুলিতে নিহত দৈনিক সমকালের সিরাজগঞ্জের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুলের স্ত্রী নূরুন নাহার খাতুনকে চাকরির নিশ্চয়তা দিয়েছেন দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

তাকে অ্যাসেনশিয়াল ড্রাগ ওষুধ কোম্পানিতে চাকরির নিশ্চয়তা দেন মন্ত্রী। আগামী ২-৩ দিনের মধ্যে নুরুন নাহার খাতুনকে নিয়োগপত্র দেওয়া হবে। পরে আরও ভাল কোনো জায়গায় পোস্টিং দেওয়ারও আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে শাহজাদপুরে নিহত সাংবাদিক শিমুলের বাড়িতে গিয়ে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি এ ঘোষণা দেন। এ সময় নিহতের পরিবারকে নগদ এক লাখ টাকা আর্থিক সহায়তা দেন মন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, মন্ত্রীর স্ত্রী বেগম লায়লা নাসিম, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) আবুল হাসনাত, উপজেলা নির্বাহী অফিসার আলীমুল রাজীব প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা