,

টানা তিন জয়ে সিরিজ দক্ষিণ আফ্রিকার

news-image

স্পোর্টস ডেস্ক : টানা তিন জয়ে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ পকেটে ভরে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। শনিবার রাতে জোহানেসবার্গে তৃতীয় একদিনের ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেট হারায় স্বাগতিকরা।

এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করেন দুই ওপেনার নিরোশান ডিকওয়ালে ও উপুল থারাঙ্গা। তবে দলীয় ৬০ এবং ব্যক্তিগত ৩১ রানে থারাঙ্গার বিদায়ের পরই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা লঙ্কান অলআউট হন ১৬৩ রানে। এক পাশ আগলে রেখে ডিকওয়ালে প্রতিরোধের চেষ্টা করলেও বাকি সবাই ব্যর্থ হন। সর্বোচ ৭৪ রানও আসে ওই ওপেনারের ব্যাট থেকে।

দক্ষিণ আফ্রিকার ডোয়েন প্রিটোরিয়াস ১৯ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন। এছাড়া কাগিসো রাবাদা, ইমরান তাহির, আন্দিল ফুলাকোয়ে ২টি করে উইকেট পান।

জবাবে দক্ষিণ আফ্রিকা ৩২ ওভারে ১৬৪/‌৩ তুলে ম্যাচ জিতে নেয়। এবি ডি’ ভিলিয়ার্স ৬০ রানে অপরাজিত থাকেন। হাসিম আমলা করেন ৩৪ রান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা