,

লুলিয়াকে বলিউডে প্রতিষ্ঠা করছেন সালমান?

news-image

বিনোদন ডেস্ক : লুলিয়া ভানটুরের সঙ্গে সালমান খানের সম্পর্ক নিয়ে বহু জল্পনা রয়েছে বি-টাউনে। কয়েক মাস আগে লুলিয়া ফিরেও গিয়েছিলেন রোমানিয়ায়।

সে সময় অনেকেই ভেবেছিলেন, তাঁদের সম্পর্ক বোধহয় আর নেই। কিন্তু ফের ভারতে ফিরে একসঙ্গে পার্টি করতে দেখা গেছে এই জুটিকে। খান বাংলোতে লুলিয়াকে দেখা গিয়েছিল সালমানের জন্মদিনেও। এখন শোনা যাচ্ছে, লুলিয়াকে বলিউডে এন্ট্রি দেওয়ার জন্য নাকি সব রকম কানেকশন কাজে লাগাচ্ছেন ভাইজান।

সূত্রের খবর, একটি ম্যানেজমেন্ট সংস্থার সঙ্গে নাকি ইতিমধ্যেই সালমানের হস্তক্ষেপে চুক্তিও হয়ে গেছে লুলিয়ার। অভিনয় হোক বা মডেলিং— যে কোনোভাবে বলিউডে কেরিয়ার শুরু করতে পারেন এই রোমানিয়ান মডেল।

এক সময় ক্যাটরিনা কাইফের সঙ্গেও সল্লু মিঞার সম্পর্কের গুঞ্জন ছিল ইন্ডাস্ট্রিতে। শোনা গিয়েছিল, ক্যাটরিনাকেও নাকি তাঁর কেরিয়ারের শুরুর দিকে প্রতিষ্ঠা পেতে সাহায্য করেছিলেন সালমান। আবার তাঁর পছন্দের অভিনেত্রী ডেইজি শাহকেও ওই একই ম্যানেজমেন্ট কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন তিনি। যদিও ডেউজির কেরিয়ার এখনও পর্যন্ত খুব একটা এগোয়নি।

বলি মহলের একটা অংশের মতে, যে বান্ধবীদেরই কেরিয়ারে সাহায্য করেছেন সালমান, তাঁদের সঙ্গেই আর ব্যক্তিগত সম্পর্ক এগোয়নি। লুলিয়ার ক্ষেত্রেও কি তাই অপেক্ষা করছে? সূত্র: আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে