,

বরফের নিচে পড়ে আফগানিস্তানে নিহত ১০, আহত ১২

news-image

ডেস্ক রির্পোট : বরফ ধসে আফগানিস্তানের বাদাকশান প্রদেশের একটি গ্রামের ১০ জন নিহত ও ১২ আহহত হয়েছে বলে শনিবার স্থানীয় কমকর্তাদের বরাত দিয়ে আফগান গণমাধ্যমগুলো জানিয়েছে। প্রাদেশিক ডিজেস্টার ম্যানেজমেন্ট এ্যান্ড হিউম্যানেটেরিয়ান এ্যাফেয়ার্স-এর পরিচালক সৈয়দ আবদুল্লাহ দেহকান চীনা রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়াকে বলেছেন, ‘ঘটনাটা শুক্রবার গভীর রাতে মাহামী জেলার বারগুট গ্রামে। প্রাথমিকভাবে পাওয়া তথ্য থেকে জানা গেছে নারী ও শিশুসহ ১০ নিহত হয়েছে এবং ১২ জন আহত হয়েছে।’ হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সিনহুয়া জানিয়েছে। তবে ১৮টি বাড়ি বরফের নিচে ঢাকা পড়েছে। কর্মকর্তারা বলেছেন, সেখানে উদ্ধারকর্মীদের পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের জন্য সহায়তাও পাঠানো হয়েছে।
প্রাদেশিক কাউন্সিল প্রধান আবদুল্লা নাজি নাজারি বলেছেন, আহত লোক ও তাদের পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে আনার জন্য দুটি হেলিকপ্টার পাঠানো হয়েছে। এছাড়া সেখান থেকে কাউকে উদ্ধার করার আর কোনো উপায় নেই। প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ওই সব রাস্তাঘাট বরফ পড়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সূত্র : জিনিউজ

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের