,

শিমুল হত্যার প্রতিবাদে শাহজাদপুরে হরতাল পালন

news-image

 

নিজস্ব প্রতিবেদক : সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জের শাহজাদপুরে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। শনিবার সকাল ৬টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ হরতাল পালন করা হয়। হরতালে শাহজাদপুর পৌর এলাকার সব দোকান-পাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখেন ব্যবসায়ীরা। পাশাপাশি রিকশা-ভ্যান এবং অটোরিকশা চলাচল বন্ধ ছিলো।

 

সকাল পৌনে ১১টার দিকে শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে শিমুলের নামাজে জানাজা শেষে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রলীগ। এরপর প্রেসক্লাব থেকে সাংবাদিকদের একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। এতে জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকরা অংশ নেন।

সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের নেতৃত্বে আরও একটি শোক মিছিল হাই স্কুল রোড থেকে বের করা হয়। এতে সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আজাদ রহমান ছাড়াও আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে, প্রেসক্লাবের সামনে বিক্ষুব্ধ সাংবাদিকরা সমাবেশ করেন। সংক্ষিপ্ত সমাবেশে ৪৮ ঘণ্টার মধ্যে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারে আল্টিমেটাম দেন সাংবাদিক নেতারা।

এ সময় সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজল এ খোদা লিটন, শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফি, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফারুক ও সম্মিলিত সাংবাদিক সমাজের হাসানুজ্জামান তৌহিদ প্রমুখ বক্তব্য দেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সংবাদ সংগ্রহের সময় গুলিতে নিহত সমকালের সিরাজগঞ্জের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা