,

বাতিলকৃত ভিসার সংখ্যা ৬০ হাজার নাকি ১ লাখ?

news-image

আন্তর্জাতিক ডেস্ক :ভ্রমণ নিষেধাজ্ঞায় থাকা ৭ মুসলিম প্রধান দেশের নাগরিকদের বাতিলকৃত ভিসার সংখ্যা কত, তা নিয়ে মার্কিন বিচার বিভাগ এবং সে দেশের পররাষ্ট্র দফতরের মধ্যে সংখ্যাগত গড়মিল দেখা গেছে। প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান-এর খবরে এ কথা জানানো হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) ভার্জিনিয়ার আলেক্সান্দ্রিয়ার একটি ফেডারেল আদালতে শুনানি চলার সময় বিচার বিভাগের এক অ্যাটর্নি জানান, ট্রাম্পের আদেশের পর ১ লাখেরও বেশি ভিসা বাতিল করা হয়েছে। তবে তার কিছুক্ষণ পরই পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে ভিন্ন পরিসংখ্যান প্রকাশ করা হয়। পররাষ্ট্র বিভাগ জানায়, সত্যিকার অর্থে বাতিলকৃত ভিসার সংখ্যা ৬০ হাজারের চেয়ে খানিক কম। পররাষ্ট্র বিভাগের দাবি, বিচার বিভাগের উপস্থাপনকৃত সংখ্যা যথার্থ নয়। ট্রাম্পের নিষেধাজ্ঞার আওতায় থাকা কিছু ভিসা (যেমন-কূটনীতিক) এবং মেয়াদ শেষ হওয়া ভিসাকেও এ হিসেবের অন্তর্ভূক্ত করায় সংখ্যাটা বেড়ে গেছে বলে দাবি করা হয়েছে।
হোয়াইট হাউসের নিয়মিত প্রেস ব্রিফিং চলার সময় ধন্দ আরও ঘনীভূত হয়। কেননা, ব্রিফিং চলার সময় প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি শন স্পাইসার এ ব্যাপারে স্পষ্ট করে কোনও তথ্য দিতে পারেননি। বিচার বিভাগের অ্যাটর্নির উপস্থাপনকৃত সংখ্যার ব্যাপারে জানতে চাওয়া হলে শন স্পাইসার বলেন, ‘এ ব্যাপারে আমি আপনাদের পরে জানাতে পারব। এ মুহূর্তে আমার কাছে বিস্তারিত তথ্য নাই।’
ভিসা প্রত্যাহারের এ সংখ্যা এমন এক সময় প্রকাশ করা হয়েছে যখন আদালতে এ বিষয়ে একটি মামলার শুনানি চলছে। ইয়েমেনের দুই ভাইয়ের জন্য দেশটির সাবেক অ্যাটর্নি জেনারেল মামলাটি দায়ের করেন। ইয়েমেনের বাসিন্দা ওই দুই ভাই গত শনিবার যুক্তরাষ্ট্র ভ্রমণের উদ্দেশে ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় ভিসা ফেরত নিতে তারা নিগ্রহের শিকার হয়। এক পর্যায়ে তারা তর্কে জড়িয়ে পরেন এবং খুবই দ্রুত তাদের ইথিওপিয়ার একটি ফিরতি বিমানে নিজ দেশে ফেরত পাঠানো হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে