,

ওমের সঙ্গে রোমান্স করবেন মিম-বিপাশা

news-image

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের তরুণ নির্মাতা সৈকত নাসিরের নির্মিতব্য সিনেমা ‘পাষাণ’। দুটি গান বাদে সিনেমাটির বাকি শুটিং শেষ হয়েছে। এর মধ্যে রোমান্টিক ঘরানার একটি গানের শুটিং হবে থাইল্যান্ডে আর অন্য একটি আইটেম গানের শুটিং হবে মুম্বাইতে। রাইজিংবিডিকে এমনটাই জানান জাজের কর্ণধার আব্দুল আজিজ।

রোমান্টিক ঘরানার এ গানের শুটিং করতে আগামী ৭ ফেব্রুয়ারি থাইল্যান্ড যাবেন চিত্রনায়ক ওম, বিদ্যা সিনহা মিম ও বিপাশা কবির। আগামী ৮ ফেব্রুয়ারি থাইল্যান্ডে শুরু হবে দৃশ্যধারণের কাজ।

সিনেমা প্রসঙ্গে সৈকত নাসির বলেন, ‘থাইল্যান্ডে একটি রোমান্টিক গানের শুটিং করব। এরপর মুম্বাইয়ের একটি স্টুডিওতে এর আইটেম গানের শুটিং করব। আইটেম গানের বাজেটও ভালো। আইটেম গানে চমকও থাকবে। তবে কে এতে নাচবেন তা এখনি জানাতে চাচ্ছি না।’

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এ সিনেমায় ওম, মিম, বিপাশা ছাড়াও আরো অভিনয় করছেন মিশা সওদাগর, শিমুল খানসহ অনেকে।

গত বছরের শেষের দিকে রাজধানীর উত্তরায় ‘পাষাণ’ সিনেমার শুটিং শুরু হয়। এরপর মোংলা সমুদ্রবন্দরসহ দেশের বিভিন্ন লোকেশনে এর দৃশ্যায়ন হয়। ইতিমধ্যে সিনেমাটির সম্পাদনার কাজ শেষ হয়েছে বলে নির্মাতা সূত্রে জানা যায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা