,

পতিতার ভূমিকায় প্রিয়াঙ্কা!

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তবে বর্তমানে হলিউড প্রজেক্ট নিয়েই ব্যস্ত তিনি। তবে শোনা যাচ্ছে, সঞ্জয় লীলা বানসালির একটি সিনেমার মাধ্যমে আবারও বলিউড সিনেমায় ফিরছেন তিনি। আর এ সিনেমায় পতিতা চরিত্রে দেখা যাবে তাকে।

ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, একজন পতিতার জীবনের গল্প নিয়ে লেখা বইয়ের ওপর ভিত্তি করে সিনেমা নির্মাণ করছেন সঞ্জয় লীলা বানসালি। আর সিনেমাটিতে প্রিয়াঙ্কা চোপড়াকে নিচ্ছেন তিনি। এর আগে চরিত্রটির জন্য রানী মুখার্জিকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু এর আগে এমন চরিত্রে কাজ করেছেন বলে তিনি প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রকাশ ঝা পরিচালিত ‘জয় গঙ্গাজল’ সিনেমায় শেষ অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। এরপর তার প্রযোজনায় মারাঠি সিনেমা ‘ভেন্টিলেটর’-এ ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল তাকে। প্রতিবেদনে বলা হয়েছে, কোয়ান্টিকো টিভি সিরিজের শুটিং এবং ‘বেওয়াচ’ সিনেমার প্রচারণা শেষে বানসালির সঙ্গে সিনেমাটির শুটিং শুরু করবেন প্রিয়াঙ্কা চোপড়া।

অন্যদিকে বর্তমানে ‘পদ্মাবতী’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সঞ্জয় লীলা বানসালি। কিছুদিন আগে সিনেমাটির শুটিং সেটে অপ্রীতিকর ঘটনার কারণে সাময়িক শুটিং বন্ধ হয়ে যায়। তবে নির্ধারিত সময়ে সিনেমাটি মুক্তি পাবে বলে নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে। সিনেমাটিতে রানি পদ্মাবতী চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। এতে রণবীর সিংকে দেখা যাবে আলাউদ্দিন খিলজি চরিত্রে এবং শহিদ কাপুর অভিনয় করবেন পদ্মাবতীর স্বামী রাজা রতন সিংয়ের ভূমিকায়। চলতি বছরের শেষে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির সম্ভাবনা রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা