,

ব্রিটনির মতো হতে ৯০ বার সার্জারি

news-image

বিনোদন ডেস্ক : প্রিয় তারকাদের জন্য ভক্তরা অনেক পাগলামি করে থাকেন। অনেকে তাদের আদর্শ মনে করেন। মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্সের তেমনই একজন ভক্ত ব্রায়ান রে। প্রিয় তারকাদের মতো হতে এযাবৎ ৮০ হাজার মার্কিন ডলারের বেশি খরচ করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ব্রায়ান রে। তিনি ব্রিটনির প্রতি এতটাই আসক্ত যে, এ গায়িকার মতো হাসি এবং চেহারা করার জন্য ৯০ বার প্লাস্টিক সার্জারি করিয়েছেন। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে এসশোবিজ ডটকম।

এ প্রসঙ্গে ব্রয়ান রে সংবাদমাধ্যমে বলেন, ‘আমি যখন যুবক ছিলাম তখন থেকেই মনে হয়েছে ব্রিটনি স্পিয়ার্সের মধ্যে কিছু একটা আছে। তার মধ্যে যে গুণগুলো রয়েছে তা একটা পরিপূর্ণ প্যাকেজ। আমি তার প্রতি আসক্ত হয়ে পড়ি। আমি তার সব সাক্ষাৎকার দেখতাম, তার সকল কোরিওগ্রাফি শিখি এবং তার মতো হাসি করতে অর্থ খরচ করি। আমার মনে হয়, ওই সময় আমাদের মধ্যে অনেক সামঞ্জস্য ছিল।’

শুধু তাই নয়, ব্রায়ান রে ওয়েস্ট হলিউডের একটি নৈশ ক্লাবে ব্রিটনির গান এবং এ গায়িকার যে নাচগুলো আয়ত্ত করেছেন, সেগুলো পরিবেশন করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা