,

ট্রাম্পের মুসলিম নীতি জাতীয় নিরাপত্তার জন্য নয়

news-image

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের সাবেক এফবিআই এজেন্ট ও কাউন্টার টেরোরিজম বিশেষজ্ঞ আলী সৌফান আল জাজিরায় এক সাক্ষাৎকারেবলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নেয়া মুসলিম নিষেধাজ্ঞা নীতি জাতীয় নিরাপত্তার স্বার্থে নেয়া হয়নি।

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাতটি মুসলিম দেশের নাগরিককে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেন।

এই তথাকথিত মুসলিম নিষেধাজ্ঞা কি আসলেই আইএস এর মত বিধ্বংসী গোষ্ঠি থেকে যুক্তরাষ্ট্রকে নিরাপত্তা দিতে পারবে এমন এক প্রশ্নের জবাবে আলী সৌফান বলেন, ট্রাম্পের এই নিষেধাজ্ঞা আইএসের জন্য একটি ভালো খবর।

সাবেক এই এফবিআই এজেন্ট আরো উল্লেখ করেন, আমরা আমাদের বন্ধুদের সঙ্গে শত্রুর মত আচরণ করে যুদ্ধে কখনই জয়লাভ করতে পারব না। ট্রাম্পের এই নীতি জাতীয় নিরাপত্তাকে সাহায্যের বদলে আঘাত হানবে বলেও দাবি করেন ওই কর্মকর্তা।

হোমল্যান্ড সিকিউরিটির উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে কর্মরত এই আলী সৌফান আরো জানান, দেশ রক্ষার জন্য অবশ্যই আমাদেরকে দেশের নীতি ও আদর্শ মেনে চলা উচিত।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা