,

‘এবার ভুল করলে বিএনপির অস্তিত্ব থাকবে না’

news-image

নিজস্ব প্রতিবেদক : ২০১৯ সালের জাতীয় নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, এবার বিএনপি ভুল করলে দলটির কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।

শনিবার দুপুরে পাবনা জেলা সদরের গাছপাড়া এলাকায় স্বাস্থ্যসেবা হাসপাতালের জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০১৯ সালের এক দিন আগেও দেশে জাতীয় নির্বাচন হবে না। বর্তমান সরকারের মেয়াদ শেষে শেখ হাসিনার অধীনেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি যদি ওই নির্বাচনে না আসে, আবার যদি ভুল করে, তাহলে দেশে বিএনপির কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।

শাহজাদপুরে সাংবাদিক শিমুল হত্যার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সাংবাদিক শিমুল হত্যার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত লোকজনকে কোনো ছাড় দেয়া হবে না।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে।

মোহাম্মদ নাসিম আরো বলেন, আওয়ামী লীগের মতো বড় দলে ছোটখাটো কোন্দল থাকা অস্বাভাবিক নয়, তবে সীমালঙ্ঘনকারীদের অপরাধের দায় আওয়ামী লীগ নেবে না।

এর আগে মন্ত্রী পাবনা জেনারেল হাসপাতালের ৪ শয্যাবিশিষ্ট আইসিইউ ইউনিট উদ্বোধন করেন। এ সময় তিনি পাবনা মেডিকেল কলেজের ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, বার্ন ইউনিটসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।

পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি বেবী ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মসিউর রহমান, স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার সাহাবুদ্দিন চুপ্পু, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি এ কে আজাদ, সমাজসেবক মুস্তাক আহমেদ প্রমুখ।

এ সময় মন্ত্রীর সঙ্গে আরো উপস্থিত ছিলেন পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. রিয়াজুল হক, পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালো, পুলিশ সুপার জিহাদুল কবির, পাবনার সিভিল সার্জন মো. তাহাজ্জেল হোসেন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা