বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চলচ্চিত্রের প্রতি ভালোবাসার কারণেই নির্বাচন করছি : পূর্ণিমা

news-image

বিনোদন প্রতিবেদক : অভিনয়শিল্পী পূর্ণিমা। যদিও এখন আর তিনি আগের মত চলচ্চিত্রে অভিনয় করেন না। পারিবারিক ব্যস্ততায় দারুণ সময় কাটে তার। তবে এরপরও চলচ্চিত্র সংশ্লিষ্ট নানান কাজে দেখা মেলে। আসছে শিল্পী সামাতর ২০১৭-১৮ মেয়াদে কার্যকরী সদস্য পদে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন করছেন তিনি। নির্বাচনও অন্যান প্রসঙ্গে কথা বলেছেন তিনি।

প্রশ্ন : কেমন আছেন?

পূর্ণিমা: এই তো ভালো।

প্রশ্ন : আসছে শিল্পী সমিতির নির্বাচনে কার্যকরী সদস্য পদে প্রার্থীতা করছেন?

পূর্ণিমা: মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেলের হয়ে কার্যকরী সদস্য পদে আমি নির্বাচন করছি। যদিও আমি মান্না ভাই যখন ছিলেন তখনও আমি একই পদে জয়ী হয়েছিলাম। বেশ ভালোই। কারণ সে সময়ের অভিজ্ঞতাগুলো এখন বেশ কাজে লাগছে।

প্রশ্ন : সেই সময়েও কার্যকরী সদস্য পদে আর এখনও একই পদে কেন আছেন?

পূর্ণিমা: তার সবেচেয়ে বড় একটা কারণ পারিবারিক ব্যস্ততা। যেটা আগে ছিল না। যার কারণে এখন আর চলচ্চিত্রেও আগের মত অভিনয় করি না। তারপরও সংগঠনের প্রতি আমার একটা ভালোলাগা কিংবা চলচ্চিত্রের প্রতি ভালোবাসার কারণেই আমি নির্বাচন করছি। তবে পদ নিয়ে আমি ভাবছি না। নির্বাচন আসবে যাবে। আমি পূর্ণিমা, এটাই আমার পরিচয়।

প্রশ্ন : নির্বাচনের প্রস্তুতি কেমন চলছে?

পূর্ণিমা: এই তো বেশ। কয়েকটি সভা করেছি। কিংবা আমাদের পলিসি কি হবে, সে বিষয়ে বসে আমরা আমাদের মতামত অন্যান সকলের সঙ্গে আলোচনা করেছি। যারা ভোটার, তাদের কে বিভিন্নভাবে আমাদের পলিসিটা বোঝানোর চেষ্টা করছি। যার কারণে মোটামুটি একটা ব্যস্ততা তো থাকেই।

প্রশ্ন : সংসার, পরিবার ও চলচ্চিত্রের সাংগঠনিক ব্যস্ততা; কেমন লাগে এসব ভেবে?

পূর্ণিমা: বেশ তো। মন্দ নয়। জীবন মানেই তো চলচ্চিত্র। কারণ এ ইন্ডাস্ট্রির মানুষের যে ভালোবাসা পেয়েছি সেটি কি করে আমি ভুলে যাই? যার কারণে আমি আমার সকল ব্যস্ততা শেষে আমি যতটুকু সময় পাই এখানে দেওয়ার চেষ্টা করি।প্রিয়.কম

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু