,

অসচ্ছল প্রবাসীদের মরদেহ দেশে আসবে সরকারি খরচে

news-image

অসচ্ছল কেউ বিদেশে মারা গেলে তার মরদেহে দেশে সরকারি খরচে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি ছাড়ান, বিদেশ থেকে মরদেহ আনা ছাড়াও সামহিত করার খরচও দেবে সরকার।

শনিবার নিজের ফেসবুক স্ট্যাটাসে এই তথ্য দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘যে সকল প্রবাসীর পরিবার পরিজনের সামর্থ্য নেই কোন প্রবাসীর মৃতদেহ দেশে ফিরিয়ে নিয়ে আসার, সরকার সেই মৃতদেহ সরকারি খরচে দেশে ফিরিয়ে নিয়ে আসেন। এবং সেই সঙ্গে দাফনের খরচও দেয়া হয়।’

প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের হিসাবে বিশ্বের ১৬২টি দেশে এক কোটি পাঁচ লাখ বাংলাদেশি বৈধভাবেই কাজ করেন। এর বাইরে অবৈধ আছেন আরও বহু মানুষ। এদের বেশিরভাগই নিম্ন আয়ের মানুষ যারা শ্রমিক হিসেবে কাজ করতে গেছেন। প্রায়েই বিভিন্ন দেশে দুর্ঘটনায় মৃত্যুর খবর আসে। নিহতদের আর্থিক অবস্থা সঙ্গীন থাকায় এদের একটি বড় অংশকেই দেশে ফিরিয়ে এনে দাফন করতে পারেন না স্বজনরা।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আজকে যেমন জার্মানি থেকে একজনের সহকর্মী একটু আগে আমাকে ফোন করেছিলেন। যদিও বিষয়টি প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ওয়েজআর্নার্স বোর্ডের এখতিয়ারভুক্ত।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, ‘প্রথমে আপনারা বাংলাদেশ এম্বাসিতে যোগাযোগ করবেন। আশানুরূপ সাড়া না পেলে আমাকে [email protected] ঠিকানায় ইমেইল করে জানাবেন।’

তার এই পোস্টটি প্রবাসীরা যেন শেয়ার করেন-সে অনুরোধও করেছেন প্রতিমন্ত্রী। তিনি লিখেন, ‘যদিও খুব সুখকর নয়, একটি বিষয় প্রবাসী বাংলাদেশীদের উদ্দেশ্যে জানিয়ে রাখতে চাই বর্তমান সরকার বেশ কিছুদিন আগেই সিদ্ধান্ত নিয়েছেন যে সকল প্রবাসীর পরিবার পরিজনের সামর্থ্য নেই কোন প্রবাসীর মৃতদেহ দেশে ফিরিয়ে নিয়ে আসার, সরকার সেই মৃতদেহ সরকারি খরচে দেশে ফিরিয়ে নিয়ে আসেন এবং সেই সাথে দাফনের খরচও দেয়া হয়।’ ঢাকা টাইমস

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা