,

সুশাসন প্রতিষ্ঠা না হওয়ায় সাংবাদিক হত্যা : এরশাদ

news-image

পটুয়াখালী প্রতিনিধি : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বর্তমান সরকারের সময়ে দেশে ব্যাপক উন্নয়ন হলেও সুশাসন প্রতিষ্ঠিত হয়নি। এ কারণেই দেশে সাংবাদিক নির্যাতন ও হত্যার মতো ঘটনা ঘটছে।

শনিবার দুপুরে পটুয়াখালী সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পার্টির চেয়ারম্যান।

সম্প্রতি দেশে যে কয়েকটি সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে এ বিষয়ে আগামী সংসদ অদিবেশনে জাতীয় পার্টি এ বিষয়ে জানতে চাইবে বলেও জানান হুসেইন মুহম্মদ এরশাদ।

নির্বাচন কমিশনার গঠন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এরশাদ বলেন, আমি আগেও বলেছি, বর্তমান যে নির্বাচন কমিশনার রয়েছে তা মেরুদণ্ডহীন। এ কারণে তাদের সময়ে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি।

তবে সার্চ কমিটির মাধ্যমে নিরপেক্ষ ও যোগ্য ব্যক্তি দিয়ে নির্বাচন কমিশন গঠন করলে তাদের দিয়ে আগামীতে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে বলে আশা রাখি।

এর আগে এরশাদ পটুয়াখালী জেলা ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নেন। এ সময় তার সাথে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদারসহ জাতীয় পার্টির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা