,

নাচতে নাচতে মারা গেলেন শিল্পী

news-image

বিনোদন ডেস্ক : অন্যান্য অনুষ্ঠানের মতোই এ দিনও শুরু করেছিলেন নাচ। কিন্তু শেষ করতে পারলেন না তামিলনাড়ুর ৪৮ বছর বয়সী নৃত্যশিল্পী ওমানাকুট্টান।

অনুষ্ঠানের মাঝপথেই অসুস্থ হয়ে পড়লেন। এরপর পারাভারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তবে ঠিক কারণে মৃত্যু হয়েছে এখনও জানা যায়নি।

ওমানাকুট্টান গত ২৫ ধরে দেশের ৪০০টিরও বেশি মঞ্চে ধ্রুপদী নৃত্য ভারতনাট্যম পারফর্ম করছিলেন। এ দিনও পারাভুরের অনুষ্ঠানে নিজের শিক্ষক শিভান মালয়াঙ্কারার সঙ্গে নাচছিলেন তিনি। কিন্তু নাচতে নাচতে হঠাৎই পড়ে যান ওমানকুট্টান। এ সময় দর্শকরা ভাবেন এটাও হয়ত নাচেরই অংশ। এমনকী তার শিক্ষকও বুঝতে পারেননি প্রথমে। কিন্তু যখন দেখা যায় ওমানাকুট্টান উঠছেন না, তখন মালয়াঙ্কারা পর্দা ফেলে দেন এবং ছাত্রকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সাহায্য চান।

গোটা ঘটনায় হতভম্ব হয়ে যান দর্শকরাও। কারণ ওমানাকুট্টান সুস্থ ছিলেন এবং অনুষ্ঠান চলাকালীন বিনা অস্বস্তিতে নাচ করছিলেন। কিন্তু তারপরই ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা