,

প্রেমিকের ব্লেডের আঘাতে রক্তাক্ত স্কুলছাত্রী!

news-image

নড়াইল প্রতিনিধি : নড়াইলে স্কুলছাত্রীকে ব্লেড দিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে তার কথিত প্রেমিকের বিরুদ্ধে। দশম শ্রেণির ছাত্রী পড়ুয়া মেয়েটির ডান গালে বড় ধরনের ক্ষত তৈরি হয়েছে। ওই শিক্ষার্থী লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর বিষয়টি শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের দৃষ্টিগোচর হয়।

বুধবার রাতে নড়াগাতি থানার মাউলী ইউনিয়নের মহাজন গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত তরুণের নাম অংকজ ঠাকুর।

এলাকাবাসী জানায়, স্কুলশিক্ষার্থীর সাথে মহাজন গ্রামের কুটিশ্বর ঠাকুরের ছেলে অংকজ ঠাকুরের দীর্ঘদিন প্রেমের সম্পর্ক চলে আসছিল। তবে, প্রায় দুই মাস আগে দশম শ্রেণির ওই শিক্ষার্থী অংকজের সাথে সম্পর্কের ইতি টানতে চায়। এতে ওই শিক্ষার্থী ওপর ক্ষুদ্ধ হয় অংকজ।

স্কুলশিক্ষার্থীর পরিবারের অভিযোগ, ঘটনার দিন বুধবার রাত ১০টার দিকে ওই শিক্ষার্থী ঘরের বাইরে টয়লেটে বের হলে অংকজ ঠাকুর তাকে জোরপূর্বক তুলে নিতে চায়। বাধা দিলে অংকজ ঠাকুর স্কুলশিক্ষার্থীর ডান চোয়ালে ব্লেড দিয়ে জখম করে। পরে ওই শিক্ষার্থীর চিৎকারে বাড়ি এবং আশপাশের লোকজন এগিয়ে এসে অংকজকে হাতেনাতে ধরে ফেলে। এরপর অংকজ ঠাকুরের পরিবারের লোকজন তাকে ছাড়িয়ে নেয়।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ঘটনাটি জানার পর আমি মেয়েদের বাড়িতে দুই দফা পুলিশ পাঠিয়েছি। কিন্তু, তাদের পরিবারের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাইনি। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ আন্তরিক রয়েছে। প্রেম সম্পর্কিত বিষয়ের সূত্র ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে