,

আইসিসির সেরাদের তালিকায় বাংলাদেশের রুমানা

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কায় আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আইসিসি ২০১৭ বিশ্বকাপ বাছাইপর্ব। এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১০টি দেশের ১৪০ জন ক্রিকেটার। বাছাইপর্বে কোন কোন ক্রিকেটার দ্যুতি ছড়াতে পারেন তার একটা সংক্ষিপ্ত তালিকা করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। এই তালিকায় আছেন বাংলাদেশের অধিনায়ক রুমানা আহমেদ।

শুক্রবারই (৩ ফেব্রুয়ারি) সদলবলে শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়াল দিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

২০১১ সালে ওয়ানডে অভিষেকের পর এ পর্যন্ত রুমানা খেলেছেন ২৫টি ওয়ানডে। বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান এসেছে তার ব্যাট থেকে। সেঞ্চুরি না পেলেও ফিফটি তুলে নিয়েছেন তিনটি। ওয়ানডেতে দেশের পক্ষে সবচেয়ে বেশি উইকেট রুমানার।

এখন তার সমান উইকেট একজনেরই আছে। তিনি খাদিজাতুল কুবরা। দুজনই পেয়েছেন ২৭টি করে উইকেট।

বাংলাদেশের হয়ে একমাত্র হ্যাট্টিকও রুমানার। এই কীর্তি তিনি গড়েছেন আয়ারল্যান্ডে বিপক্ষে গেল বছর। ২০১৫ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বেও বল হাতে দারুন পারফর্ম করেছিলেন রুমানা। ১৪ উইকেট পকেটে পুরেছিলেন। ৮ রানে ৪ উইকেট ছিল তার সেরা বোলিং ফিগার। তাই বাংলাদেশ থেকে রুমানাকে বাছতে খুব বেশি ভাবতে হয়নি আইসিসিকে।

রুমানার সঙ্গে আরও যে নয়জকে বেছে নিয়েছে আইসিসি তারা হলেন, ভারতের দীপ্তি শর্মা, শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু, জিম্বাবুয়ের প্রিসিয়াস মারাঙ্গে, আয়ারল্যান্ডের কিম পার্থ, থাইল্যান্ডের স্বর্ণারিন তিপোচ, দক্ষিণ আফ্রিকার সুনে লুস, পাকিস্তানের আনাম আমিন, স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রাইস ও পাপুয়া নিউগিনির রাভিনি ওয়াকে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা