,

সোহমের ময়না সেজে আসছেন মাহিয়া মাহি

news-image

বিনোদন প্রতিবেদক : আসছে ঈদের আনন্দে ময়নারূপে যোগ দিচ্ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তার সঙ্গে থাকবেন কলকাতার সোহম। ঈদের জন্য নির্মিতব্য ‘ময়না’ নামের একটি ছবিতে অভিনয়ের জন্য আজ প্রাতিষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হচ্ছেন মাহি। এরই মধ্যে তার বিপরীতে অভিনয়ের জন্য কলকাতার সোহমকে চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে।

ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে নির্মিতব্য এ ছবিটি পরিচালনা করবেন অনন্য মামুন। রোমান্টিক অ্যাকশন ঘরানার এ ছবির অন্যান্য শিল্পী নির্বাচনের প্রক্রিয়া চলছে।

ছবিটি প্রসঙ্গে অনন্য মামুন বলেন, ‘এটি কোনো যৌথ প্রযোজনার ছবি নয়। বাংলাদেশী প্রযোজনা সংস্থা ভার্সেটাইল মিডিয়া থেকে ছবিটি নির্মিত হচ্ছে। এ মুহূর্তে শিল্পী নির্বাচন প্রক্রিয়া চলছে। সবকিছু ঠিক থাকলে মার্চের প্রথম সপ্তাহ থেকে শুটিং শুরু করব। আসছে রোজার ঈদকে টার্গেট করেই ছবিটি নির্মাণ করছি আমরা।’

উল্লেখ্য, সোহম এর আগে যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করলেও বাংলাদেশী ছবি এবং মাহির সঙ্গে এবারই প্রথম অভিনয় করছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা