,

৮ ফেব্রুয়ারির পর বন্ধ হচ্ছে Gmail!

news-image

অনলাইন ডেস্ক : ৮ ফেব্রুয়ারির পর অনেকেই হয়তো আর Gmail ব্যবহার করতে পারবেন না৷ গুগলের তরফ থেকে তেমনটাই জানিয়ে দেওয়া হয়েছে৷ তবে খুব চিন্তিত হওয়ার কারণ নেই৷ কারণ সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না।

গুগল জানিয়েছে, যারা নিজেদের ডেস্কটপ বা ল্যাপটপে এখনও উইনডোজ এক্সপি (Windows XP) অথবা উইনডোজ ভিসতা (Windows Vista) ব্যবহার করেন, তারা ৮ ফেব্রুয়ারির পর থেকে গুগল ক্রোমের মাধ্যমে Gmail অ্যাকাউন্ট খুলতে পারবেন না৷ কারণ ওইদিন থেকে ক্রোম ব্রাউজার ভার্সন ৫৩ এবং তার নিচের ভার্সনে Gmail আর কাজ করবে না৷ তাই গুগলের সুপারিশ, এখনও যারা কম্পিউটারে উইনডোজ এক্সপি এবং উইনভোজ ভিসতা ব্যবহার করছেন, নির্বিঘ্নে Gmail পরিষেবা পেতে তারা যেন নতুন অপারেটিং সিস্টেমে তা আপগ্রেড করে নেন৷

জানা গেছে, এই দু’টি ভার্সনে মাইক্রোসফট তাদের অপারেটিং সিস্টেম পরিষেবা বন্ধ করে দেবে৷ তাই নিরাপত্তার কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছে গুগল৷ ক্রোম ব্রাউজার ভার্সন ৫৩ ব্যবহার করতে থাকলে Gmail-এর নিরাপত্তা নিয়ে সমস্যায় পড়তে পারেন ব্যবহারকারীরা৷ গুগল আরও জানিয়েছে, চলতি বছর এই দুই ভার্সনে Gmail পরিষেবা পাওয়া গেলেও ব্যবহারকারীদের ফিরে যেতে হবে সেই পুরনো HTML ভার্সনে৷ তাছাড়া থার্ড-পার্টি ব্রাউজারের মাধ্যমেও Gmail অ্যাকাউন্ট চলবে৷ তবে তা যে বেশ ঝুঁকিপূর্ণ হবে, সে কথাও স্পষ্ট করে দিয়েছে গুগল৷ তাই গুগলের পরামর্শ, যত তাড়াতাড়ি সম্ভব, নিজের ডেস্কটপ বা ল্যাপটপকে আপগ্রেড করে নিন৷ সূত্র: সংবাদ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে