বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের মুসলিম অভিবাসী নিষেধাজ্ঞা রুখে দিলেন ফেডারেল জাজ

news-image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে সাতটি মুসলিম দেশের নাগরিকদের তার দেশে অভিবাসী হিসেবে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছেন তা আদালতে ঠেকিয়ে দিয়েছেন দেশটির একজন শীর্ষ বিচারক। ডেইলি স্টার ইউকে এক ব্রেকিং নিউজে বলছে, ট্রাম্পের এধরনের নির্বাহী আদেশ আদালতের ঠেকিয়ে দেওয়ার বিষয়টি রিপাবলিকান দলের সরকারের বিরুদ্ধে এক বড় ধরনের আঘাত। ওই মার্কিন বিচারক প্রেসিডেন্ট ট্রাম্পের মুসলিম অভিবাসী নিষিদ্ধে নির্বাহী আদেশের বিরুদ্ধে এক অস্থায়ী নিরোধক আদেশ দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের সিয়াটেল এলাকার ফেডারেল জাজ জেমস রবাট প্রেসিডেন্ট ট্রাম্পের মুসলিম অভিবাসী নিষিদ্ধের এ আদেশ অস্থায়ী বাতিলের নির্দেশ দেন।
ওয়াশিংটনের আইনজীবী বব ফার্গুসন ট্রাম্পের মুসলিম অভিবাসী নিষিদ্ধে ওই আদেশের বিরুদ্ধে এ মামলা করেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আদালতের দেওয়া এ আদেশকে সন্মান করবেন। তিনি বলেন,মার্কিন সংবিধান আজ জয়ী হয়েছে। কেউ আইনের উ্ের্ধ নন। এমনকি প্র্রেসিডেন্ট ট্রাম্পও নন। বিচারক জেমস রবাটের এ আদেশের ফলে প্রেসিডেন্ট ট্রাম্পকে মুসলিম অভিবাসী নিষিদ্ধের বিষয়টি থেকে সরে দাঁড়াতে সাহায্য করবে এবং ওই সব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রে আসতে পারবে। বব বলেন, অবিলম্বে ট্রাম্পের মুসলিম অভিবাসী নিষিদ্ধের নির্বাহী আদেশ বন্ধ হওয়া উচিত।
বব ফার্গুসন বলেন, ট্রাম্পের এ নির্বাহী আদেশের ফলে যুক্তরাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাতটি দেশের মুসলিম অভিবাসীদের ভ্রমণ বাতিল দেশের ক্ষতি হচ্ছে। ট্রাম্পের এধরনের নির্বাহী আদেশের বিরুদ্ধে আইনগত লড়াই বা আদালতে বিষয়টি চ্যালেঞ্জে সফলতা পাওয়ার ভাল সুযোগ ছিল বলেও আইনবিশেষজ্ঞরা অভিমত দিয়েছেন্।
ওয়াশিংটন ও মিনেসোটায় ট্রাম্পের মুসলিম অভিবাসী নিষেধাজ্ঞায় এধরনের মামলার আর্জিতে বলা হয় ভ্রমণের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে মুসলমানদেরই টার্গেট করা হয়েছে এবং অভিবাসী ও তার পরিবারকে যে সাংবিধানিক অধিকার দেওয়া হয়েছিল তা লঙ্ঘিত হচ্ছে।
ট্রাম্প যে সাতটি দেশের অভিবাসীদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা দেন সেসব দেশ হচ্ছে, ইরাক, ইরান, সিরিয়া, ইয়েমেন, লিবিয়া, সুদান ও সোমালিয়া। এসব দেশের নাগরিকরা ৯০ দিনের নিষেধাজ্ঞায় যুক্তরাষ্ট্রে যেত পারছেন না। এমন কি যুক্তরাষ্ট্র অভিমুখে যারা রওনা দিয়েছেন তারাও বিভিন্ন বিমানবন্দরে আটকা পড়ার পর তাদের নিজদেশে ফেরত যেতে বলা হয়েছে। অনেকের স্বজন যুক্তরাষ্ট্রে বসবাস করলেও তাদের কাছে ওই সাতটি দেশের বংশদ্ভুত ও অন্যদেশের নাগরিক এমন ব্যক্তিরা যেতে পারছেন না।
ট্রাম্পের এ নির্বাহী আদেশের বিরুদ্ধে খোদ যুক্তরাষ্ট্রসহ সারাবিশ্বে তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ হচ্ছে।
ট্রাম্পের এ নির্বাহী আদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে অন্তত ৫০টি মামলা করা হয়েছে। এসব মামলার আর্জিতে অবিলম্বে ট্রাম্পের মুসলিম অভিবাসী নিষিদ্ধের বিরুদ্ধে অস্থায়ী বাতিলের আবেদন জানানো হয়েছে। তবে আদালত এই প্রথমবারের মত সারা যুক্তরাষ্ট্রব্যাপী এধরনের একটি মামলার রায়ে ট্রাম্পের ওই নির্বাহি আদেশের বিরুদ্ধে রায় দিয়েছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এ মামলার রায়ের ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেননি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ