,

২২ বছর ম্যানহোলেই কাটালেন এই সুখী দম্পতি

news-image

পৃথিবীতে এক ধরনের মানুষ রয়েছেন যারা প্রচুর ঐশ্বর্য এবং অর্থ পেয়েও সন্তুষ্ট হন না। আর অপর একদল মানুষ আছেন যারা যৎসামান্য যাপনের মধ্যেই খুঁজে নেন শান্তি।

কলম্বিয়ার মারিয়া এবং মিগুয়েল সেই দ্বিতীয় দলের মানুষ। ম্যানহোলের ভিতরেই কাটিয়ে দিলেন জীবনের গুরুত্বপূর্ণ ২২ বছর। অথচ এমন জীবন নিয়ে বিন্দুমাত্র আক্ষেপ নেই তাদের।

এক অশান্তি লক্ষ্যহীন জীবনে যখন মারিয়া এবং মিগুয়েলের দেখা হয়, তখন দুজনই ড্রাগের নেশায় বুঁদ। কিন্তু ওই যে বলে না, ভালবাসার একটা জোর আছে। সেই ক্ষমতা অনেক অন্ধকার ঘুচিয়ে দেয় নিমেষে। পরস্পরের সঙ্গে পরিচয় হওয়ার পর মাদকের নেশা কাটিয়ে ওঠেন এই দম্পতি। নিজেদের নতুন আস্তানা গড়ে নেন ম্যানহোলের ভিতরে।

ম্যানহোলের ভিতরে রীতিমতো সংসার পেতেছেন এই দম্পতি। খাট, টিভি, আলমারি সব পরিপাটি করে গুছিয়ে রাখা সেই সংসারে। ছোট সেই সংসারে সুখ ছাড়াও ইলেকট্রিক, হিটার এবং রান্নার ব্যবস্থাও রেখেছেন মারিয়া এবং মিগুয়েল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা