,

গুলি করে, বোমা ফাটিয়ে যুবলীগ নেতাকে হত্যা

news-image

খুলনা প্রতিনিধি : খুলনা জেলার ফুলতলা উপজেলার ফুলতলা সদর ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি জনি মোল্লাকে (২৯) গুলি করে ও বোমা ফাটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাত ৮টার দিকে ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা রেল স্টেশনের অদূরে এ হামলার ঘটনা ঘটে।নিহত জনি উপজেলার বেজেরডাঙ্গা এলাকার ইউসুফ মোল্লার ছেলে।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, শুক্রবার রাতে বেজেরডাঙ্গা রেল স্টেশনের অদূরে জনি তার পরিচিত কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন।

এসময় কয়েকজন দুর্বৃত্ত যুবলীগ নেতা জনি মোল্লার লক্ষ্য করে গুলিবর্ষণ এবং বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। জনি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন।

এলাকাবাসী দ্রুত জনিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে কে বা কারা এবং কী কারণে জনি মোল্লাকে হত্যা করেছে তা তাৎক্ষণিক জানাতে পারেননি ওসি।ফুলতলা উপজেলা যুবলীগের সভাপতি শেখ আলী ইয়াসিন যুবলীগ নেতা জনি মোল্লার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা