,

যে সংবাদ পরিবেশনে এলাকার ভাবমূর্তি বিনষ্ঠ হয় সে গুলি পরিহার করুন : এডভোকেট জিয়াউল হক মৃধা

news-image

ব্রাহ্মণবাড়িয়া’র সরাইল উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে গতকাল শুক্রবার বিকালে উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা, আজীবন সদস্য ও গুণীজনদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।

উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি মো: শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা প্রেসক্লাবের আজীবন সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা, বিশেষ অতিথি ছিলেন আজীবন সদস্য ও সরাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো: রফিক উদ্দিন ঠাকুর, হাজী মাহফুজ আলী, মো: হাবিবুর রহমান হাবিব, মো: নাজমুল ইসলাম বাবুল, সরাইল থানার অফিসার ইনচার্জ রূপক কুমার সাহা, বিজয়নগ থানার অফিসার ইনচার্জ আলী আরশাদ, উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা শফিকুল ইসলাম কানু, মো: রহমত হোসেন, মো: হুমায়ুন কবীর, পীরজাদা শাহ এমদাদুল হক, আজাদ উদ্দিন ঠাকুর।

সরাইল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবেদুর আর শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট জিয়াউল হক মৃধা এমপি বলেন, যে সংবাদ পরিবেশনে এলাকার ভাবমূর্তি বিনষ্ট হয় সে সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার পরামর্শ দিয়ে তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি মো: নুরুল হুদা, যুগ্ম সাধারণ সম্পাদক মো: মুখলেছুর রহমান মোল্লা, সাংগঠনিক সম্পাদক রাকিবুর রহমান রকিব, অর্থ সম্পাদক মো: আলমগীর মিয়া, দপ্তর সম্পাদক মো: ফয়েজুল কবীর, সদস্য মাহবুবুর রহমান খন্দকার, তাসলিম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে সরাইল উপজেলা প্রেসক্লাবের সকল উপদেষ্টা, আজীবন সদস্য ও গুণীজনদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের