,

আখাউড়ায় স্বামীর আঘাতের বলি হলেন স্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দেবগ্রামে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে। নিহত আয়েশা আক্তার (৩২) দেবগ্রামের কানু মিয়ার স্ত্রী। শুক্রবার গাজীপুরের টঙ্গীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে ঘাতক স্বামী কানু পলাতক রয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, গত সাত বছর আগে আখাউড়া উপজেলার মোগড়া গ্রামের ঋষি পাড়ার এক হিন্দু নারীকে বিয়ে করেন দেবগ্রামের বাসিন্দা কানু মিয়া। বিয়ের পর ধর্মান্তরিন হয়ে মুসলমান হওয়া ওই নারীর নাম দেয়া হয় আয়েশা আক্তার। তবে বিয়ের পর থেকেই পারিবারিক নানা বিষয়ে কলহের জের ধরে নির্যাতনের শিকার ওই নারী সম্প্রতি তার স্বামীকে তালাক দেন। কিন্তু বাবার বাড়িতেও জায়গা না পেয়ে তিনি আবার স্বামীর কাছে ফেরত চলে আসেন।
এ অবস্থায় গত ২৬ জানুয়ারি শ্বশুরের সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে তার পেটে লাকড়ি দিয়ে আঘাত করেন কানু। পরে গুরুতর আহত অবস্থায় ওইদিন তাকে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে তাকে চিকিৎসা দেয়া হয়। এরপর শুক্রবার ভোরে গাজীপুরের টঙ্গীর একটি হাসপাতালে ওই নারী মারা যান। আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পলাতক কানুকে গ্রেফতারের চেষ্টা চলছে। শনিবার নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের