,

মেয়রের গুলিতে সাংবাদিক হত্যা: এরই মধ্যে রিপোর্ট প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে : ওবায়দুল

news-image

নিউজ ডেস্ক : সিরাজগঞ্জের শাহজাদপুরে মেয়রের গুলিতে সাংবাদিক হত্যার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এরই মধ্যে সিরাজগঞ্জে দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদককে ঘটনা তদন্ত করে রিপোর্ট প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

আজ শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের কাঁচপুরে দ্বিতীয় গোমতী সেতুর পাইলিং কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সাংবাদিক হত্যায় জড়িত যেই হোক না কেন তাদের বিরুদ্ধে দলীয় ও প্রশাসনিকভাবে তড়িৎ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, এসব ঘটনায় আওয়ামী লীগ কখনও নির্লিপ্ত থাকেনি। আওয়ামী লীগ এসব বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে সব সময় ব্যবস্থা গ্রহণ করেছে। এবারও ব্যত্যয় ঘটবে না।

প্রসঙ্গত, জাপানি সহায়তা সংস্থা জাইকার সহযোগিতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোট তিনটি সেতু হচ্ছে। এগুলো হলো-দ্বিতীয় কাঁচপুর, দ্বিতীয় মেঘনা এবং দ্বিতীয় গোমতী সেতু। এসব প্রকল্পে ব্যয় হচ্ছে মোট আট হাজার কোটি টাকা, যার ছয় হাজার কোটিই দিচ্ছে জাইকা। এই সেতুটির কাজ শেষ হওয়ার কথা ২০১৮ সালের মার্চ মাসে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা