,

মেরিলিন মনরো সাজে বিপাশা

news-image

 

বিনোদন ডেস্ক :ঢাকাই চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন বিপাশা কবির। বিভিন্ন চলচ্চিত্রে তাকে ভিন্ন ভিন্নরূপে দেখা গেছে। এবার তাকে মেরিলিন মনরোর সাজে দেখা যাবে।

বুলবুল বিশ্বাস পরিচালিত ‘রাজনীতি’ শিরোনামের সিনেমার টাইটেল গানে মেরিলিন মনরোর সাজে সেজেছেন বিপাশা কবির।

এ গান প্রসঙ্গে বিপাশা কবির রাইজিংবিডিকে বলেন, ‘রাজনীতি’ সিনেমার এই টাইটেল গানটি ভিন্ন ঘরানার। এটিকে আইটেম সং বলা যাবে। দর্শক গানটিতে ভিন্নতা পাবেন। গানটির কথা, সুর ও দৃশ্যায়ন ভালো হয়েছে। আশা করছি, দর্শক গানটি ভালোভাবে নিবেন।’

‘প্রেমের জন্য জীবন বাজি প্রেমের এই রীতি, প্রেমের মাঝে চলবে নারে কোন রাজনীতি’ এমন কথার এ গানটি লিখেছেন কবির বকুল। সুর ও সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান। টাইটেল গানটিতে কণ্ঠ দিয়েছেন দিনাত জাহান মুন্নী।

উলুখোলার ‘মেঘ বাড়ি’ রিসোর্টে গত ৩০ জানুয়ারি গানটির দৃশ্যায়ন করা হয়। টানা তিনদিন শুটিং হয়েছে। এ গানে বিপাশার সঙ্গে নেচেছেন অমিত হাসান, শিবা সানু এবং ডিজে নাদিম।

অ্যারো মোশন আর্টস’র ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন আশফাক আহমেদ। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক শাকিব খান, অপু বিশ্বাস ও আনিসুর রহমান মিলন।

এছাড়াও বর্তমানে ‘পাষাণ’ সিনেমার শুটিং করছেন বিপাশা। সম্প্রতি ‘খাস জমিন’ শিরোনামের সিনেমার শুটিং শেষ করেছন তিনি। তা ছাড়া বেশ কয়েকটি সিনেমায় অভিনয়ের কথা চলছে খুব শিগগিরই এর দৃশ্যায়ন শুরু হবে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে