,

বাণিজ্য মেলায় বিভিন্ন পণ্যের মূল্য ছাড়ের ছড়াছড়ি

news-image

নিউজ ডেস্ক : ২১তম বাণিজ্য মেলায় ক্রেতা-দর্শনার্থী আকর্ষণে প্যাভিলিয়ন আর স্টলগুলোতে চলছে বিভিন্ন পণ্যের মূল্য ছাড়ের ছড়াছড়ি। এ ব্যাপারে মেলায় স্টলের ব্যবসায়ীরা জানান, মেলার শুরুতেই মূল্য ছাড় অনেক কম ছিলো, তখন ক্রেতাদের পাওয়া যায়নি।

এখন বেশি ছাড় দেওয়াতে গত বছরের তুলনায় এবার মেলা ভালো জমে উঠেছে। এ বিষয়ে তিশা জামদানি তাঁতের স্টলের মালিক মোহাম্মদ হান্নান শিকদার জানান, আমাদের স্টলে সব শাড়ি ২০ শতাংশ ছাড়ে বিক্রি হচ্ছে। প্রায় সব দোকানে ২০ থেকে ৬০ শতাংশ ছাড়ে পণ্য কেনার সুযোগ পাচ্ছেন ক্রেতারা।

অন্যদিকে আরএফএল পণ্য কিনলে থাকছে ব্যাংকক ভ্রমণের সুযোগ। মেলায় আরএফএল প্লাস্টিক প্যাভিলিয়নে প্রায় দুই হাজার ধরনের প্লাস্টিক পণ্য রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে ম্যাজিক টুল, বালতি, টেবিল, ড্রিংকিং গ্লাস, চেয়ার ও রেইন ড্রপ পিসি ওয়াটার বটলসহ আরও অনেক পণ্যসামগী।

এসব পণ্য কিনলেই ক্রেতাদের মিলছে ব্যাংকক ভ্রমণের সুযোগ। আরএফএল প্লাস্টিক প্যাভিলিয়নে এ অফার দেওয়া হচ্ছে।

এদিকে স্টলে স্টলে সব পণ্যের ওপর ব্যাপক ছাড় পাওয়া গেলেও মান অনুযায়ী খাবারের দাম বেশি রাখছে রেস্টুরেন্টগুলো।

মেলায় বিভিন্ন রেস্টুরেন্ট ঘুরে দেখা যায়, চিকেন বিরিয়ানি হাফ প্লেট ১৫০ টাকা, ফুল প্লেট ২৯০ টাকা, মাটন কাচ্চি ১৮০ থেকে ৩৫০ টাকা, বিফ তেহারি ৯০ থেকে ১৪০ টাকা, চিকেন ফ্রাইড রাইস ১৫০ থেকে ২০০ টাকা, বিফ কাচ্চি ১৪০ থেকে ২৭০ টাকা, ফ্রাইড চিকেন ও রাইস ১৭০ থেকে ২৯০ টাকায় বিক্রি হচ্ছে।

অপরদিকে মেলায় সর মালাই নামে ভিন্ন স্বাদের একটি আইসক্রিম নিয়ে আসা হয়েছে। যার মূল্য মাত্র ২০ টাকা। ব্যতিক্রমী ফ্লেভারের এ আইসক্রিমেও সাড়া মিলছে বলে জানান ব্যবসায়ী রফিক।

বাণিজ্য মেলায় চকবার, কার্নিভাল, রেগুলার কাপ, চকো ডিলাইট, টুইন ওয়ান, রকস, সরমালাই, দই, ক্ষির অন্যতম। দেশীয় ঐতিহ্যকে প্রাধান্য আর ভোক্তার চাহিদাকে মাথায় রেখে এসব আইসক্রিম তৈরি করা হয়েছে বলেও জানান নুরুজ্জামান নামে আরেক ব্যবসায়ী।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে