,

৬৯ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে : জাতিসংঘ

news-image

নিউজ ডেস্ক : মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্যে গত অক্টোবর থেকে চলা সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর সহিংসতার ঘটনায় অন্তত ৯২ হাজার মানুষ উদ্বাস্তু হয়ে পড়েছে, যার মধ্যে প্রায় ৬৯ হাজারই পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার এক নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান বলে এক প্রতিবেদনে জানিয়েছে চীনা সংবাদমাধ্যম সিনহুয়া।

গত অক্টোবরে রাখাইনের কয়েকটি পুলিশের চৌকিতে হামলার ঘটনার পর রোহিঙ্গা মুসলিমদের ওপর সহিংস নির্যাতন চালায় মিয়ানমার পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়রা। শত শত নিরীহ মানুষকে হত্যা করা হয়। এ ঘটনার পর বিশাল সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে বলে জাতিসংঘের মানবিক কর্মসূচির সমন্বয় বিষয়ক কার্যালয়ের (ওসিএইচএ) বরাতে এ তথ্য তুলে ধরেন ডুজারিক।

ডুজারিক বলেন, দক্ষিণ রাখাইনে জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং অন্য সহযোগীদের তিন মাস ত্রাণ বিতরণে বাঁধা দেয়ার পর সম্প্রতি মিয়ানামার সরকার সেখানে কিছু তৎপরতা চালানোর অনুমতি দিয়েছে। বাস্তুচুত মানুষদের বেশিরভাগই রোহিঙ্গা মুসলিম। তবে অন্যান্য সম্প্রদায়েরও কিছু মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তিনি বলেন, ব্যাপক সংখ্যক উদ্বাস্তু বাংলাদেশে আশ্রয় নিলেও রাখাইনের মংডু শহরের উত্তরাঞ্চলীয় যে এলাকায় নিরাপত্তা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে সেখানে এখনও ২৩ হাজার মানুষ বাস্তুচ্যুত অবস্থায় আছে।

তিনি বলেন, মংডু শহরে যাতায়াতে আন্তর্জাতিক কর্মীদের এখনো অনেক বিধিনিষেধের মুখে পড়তে হচ্ছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে