,

অপুকে হারিয়ে ৮০০ টাকা জিতলেন মাহি

news-image

বিনোদন প্রতিবেদক : লুডু খেলায় জিতে ৮০০ টাকা পেয়েছেন মাহি। তাও আবার জীবনসঙ্গী পারভেজ মাহমুদ অপুকে হারিয়ে।

গতকাল বৃহস্পতিবার মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ এর শুটিং বিরতিতে যখন এই দম্পতি লুডু খেলায় মশগুল ছিলেন তখন এ ঘটনাটি ঘটে।

এ ব্যাপারে মাহি বললেন, ‌‘গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যার পর শুটিং ছিল না। তাই লুডু খেলতে বসেছিলাম। অপু আমার সাথে বাজি ধরেছিল। কিন্তু দু-দুবার তাকে হারিয়ে দিয়েছি ও ৮০০ টাকা জিতেছি। ’

মজার বিষয় হলো- নায়িকা অপু বিশ্বাসের ছবি দেওয়া ঘর নিয়েছিলেন অপু। এ নিয়ে ফেসবুকে মাহি লিখেছিলেন, ‘এবং তাহার ধারণা তাহার জন্য অপু দিদি লাকি… দেখা যাক। ’

অন্যদিকে মাহি খেলেছিলেন নায়িকা রেসির ঘরে। তবে খেলায় জিতে নেওয়া ৮০০ টাকা মাহি নিজের কাছে না রেখে তা ব্যক্তিগত মেকআপ শিল্পীকে দিয়েছেন।

‘জান্নাত’-এ মাহির বিপরীতে অভিনয় করছেন সাইমন সাদিক। শুটিং কেমন চলছে?- এমন প্রশ্নে নায়ক সাইমন বললেন, ‘এখানে আমরা সবাই খুব মজা করে শুটিং করছি। ’

জানা গেছে, সুদীপ্ত সাঈদ খানের লেখা কাহিনীতে মাহির নাম জান্নাত ও ইফতেখার চরিত্রে আছেন সাইমন। সংলাপ লিখেছেন আসাদ জামান। পুরো ফেব্রুয়ারি জুড়ে ‘জান্নাত’ এর শুটিং চলবে। বর্তমানে শুটিং ইউনিট আছে মানিকগঞ্জে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা